শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

এডভোকেট নুরুচ্ছফা তালুকদার অত্যন্ত সজ্জন ও বিনয়ি ব্যক্তি ছিলেন: মেয়র রেজাউল

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এর মেয়র আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী বলেছেন মরহুম এডভোকেট নুরুচ্ছফা তালুকদার অত্যন্ত সজ্জন ও বিনয়ি ব্যক্তি ছিলেন। উনি একজন প্রতিথযশা আইনজীবী হিসেবে আদালত পাড়ায় খ্যাতি ছিল।

খ্যাতিমান হওয়া সত্ত্বেও তাঁহার বিনয়তা অনুকরণীয়। তিনি বিনয়তার মাধ্যমে মানুষের হৃদয়ে রোখাপাত করে গেছেন। কখনো আত্মপ্রচারণায় লিপ্ত ছিলনা তিনি।

আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের বাবা মরহুম এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। রাঙ্গুনিয়া পৌরসভার এড. নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া সমিতি ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করেন।

চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া সমিতির আহবায়ক প্রফেসর নুরুল আনোয়ারের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা অনুষদের সাবেক ডীন প্রফেসর সেকান্দর হোসেন চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, মরহুমের সন্তান সমাজ হিতৈষি ও শিক্ষানুরাগী খালেদ মাহমুদ, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জহির আহমদ চৌধুরী, অধ্যক্ষ আবু ইউসুফ ও সিএসকে সিদ্দিকী প্রমুখ।

চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডের পরে অত্যন্ত দুঃর্দিনে আমাদের ছেলেরা বিভিন্ন মামলার আসামী হয়ে জেলে ছিল। আমাদের টাকা পয়সা নাই, সেই সময়ে কিছু আইনজীবী ছিল আমাদের যারা আইনি সহায়তার পাশাপাশি অর্থ সহায়তাও দিতেন। তাদের মধ্যে নুরুচ্ছফা তালুকদার ছিল অন্যতম।

তিনি বলেন, এডভোকেট নুরুচ্ছফা তালুকদার মুক্তিযদ্ধের একজন সংগঠক ছিলেন। মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে হলে নুরুচ্ছফা তালুকদারের অবদান বাদ দিয়ে লেখা যাবেনা। অকৃপণচিত্তে স্মরণ করতে হবে তাঁর অবদান, আজ তিনি দুনিয়ায় নেই, তবে তিনি যোগ্য সন্তানদের রেখে গেছেন। নুরুচ্ছফা তালুকদারের মত ব্যক্তিরা সমাজকে শাণিত করেছে।

মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, কর্মগুণে এডভোকেট নুরুচ্ছফা তালুকদার সর্বগ্রহনযোগ্য ব্যক্তি হিসাবে অমর হয়েছেন। এই কীর্তিমান ব্যক্তি সমাজের আলোকিত মশাল, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন। তাঁর আদর্শের সেই আলোকে ধারন করে এগিয়ে গেলে বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ বাস্তবায়িত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার...

আরও পড়ুন

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই...

মাদকের মহামারী থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে: সিএমপি কমিশনার

তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার লক্ষ্যে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এক মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও সামাজিক-সাংস্কৃতিক আজ ২২...

বায়েজিদে ১৩ বছরের সাজাপ্রাপ্ত ৮ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে ১৩ বছরের সাজাপ্রাপ্ত এবং আটটি পৃথক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।আফতাব উদ্দিন...

চট্টগ্রামের বোয়ালখালীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে বাইকের ধাক্কায় আহত হয়ে মো.মুছা (৫২) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে নগরীর জেনারেল হাসপাতালে...