শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

১৯ মামলার প‌রোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

নগরীরর চকবাজার থানার চন্দনপুরা এলাকা থেকে শাহ জামাল (৫৫) নামে ১৯ মামলার প‌রোয়ানাভুক্ত এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দি‌কে গ্রেফতার ক‌রে কো‌তোয়ালী থানা পু‌লিশ।

শাহ জামাল ওই এলাকার শেখ আহম্মদের ছেলে। তিনি খাতুনগঞ্জ শেখ মার্কেটের মেসার্স শাহ জামালের সত্ত্বাধিকারী ছিলেন।

শাহ জামালকে ২০২০ সালে ১৬টি সিআর পরোয়ানা মূলে গ্রেফতার করা হলেও জামিনে বের হয়ে আত্মগোপন করেন। বিভিন্ন ব্যবসায়ীর কোটি কোটি টাকা আত্মসাৎ করে তিনি বিদেশে চলে গেছেন বলে গুজব রটিয়ে দেন।

তার এক ছেলে অস্ট্রেলিয়া এবং এক ছেলে কানাডায় থাকায় অনেকে বিদেশ যাওয়ার বিষয়টি বিশ্বাস করেন। কিন্তু তিনি বিদেশে না গিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, এএসআই সাইফুল আলম ও এএসআই রণেশ বড়ুয়া বিভিন্ন সময় ছদ্মবেশে কখনও পান দোকানদার, কখনও চা বিক্রেতা আবার কখনও মার্কেটিং কোম্পানির সেলসস্যান সেজে খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, চকবাজার, চন্দনপুরা এবং আন্দরকিল্লা এলাকায় শাহ জামালকে খুঁজতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে অভিযান চালিয়ে তাকে বাসার সানশেড বক্সের ভিতরে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন বলেন, শাহ জামাল একজন প্রতারক। তিনি গ্রেফতার হওয়ার পর বার বার জামিনে এসে আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে চকবাজার থানায় চারটি সিআর মামলায় কারাদণ্ড রয়েছে। চকবাজার থানায় তিনটি ও কোতোয়ালী থানাসহ ১৯টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার...

আরও পড়ুন

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ভাইস এডমিরাল পদে পদোন্নতি লাভ করেন এবং বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান এবং কোনও অন্তঃসত্ত্বা মা বা নবজাতক যেন প্রয়োজনীয় চিকিৎসার অভাবে জীবন না হারান এমন মানবিক...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির...

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।গত ২২ জুলাই প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও বনগ্রাম...