শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

উখিয়ায় মাটি চাপা পড়ে হতাহত-২

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

উখিয়ায় পাহাড় কাটার সময় উপর থেকে মাটি চাপা পড়ে ছৈয়দ হোসেন (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। সে উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের লাল মিয়ার ছেলে। এসময় গুরুতর আহত হয়েছে আরো ১জন।

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারী) সকাল ৯টায় রাজাপালং ইউনিয়নের পূর্বডিগলিয়া পালং এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ৪/৫জন শ্রমিক পশ্চিম ডিগলিয়াপালংয়ের ইমাম হোসেনের ডাম্পারে গাড়িতে মাটি ভর্তি করা জন্য পূর্বডিগলিয়াপালং এলাকার মৃত আলী মিয়ার ছেলে সিরাজ মিয়ার পাহাড়ের মাটি কাটতে গেলে উপর থেকে মাটি এসে ২জন শ্রমিক নিচে চাপা পড়ে। তাদেরকে অন্যান্য শ্রমিকেরা দ্রুত উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছৈয়দ হোসেনকে মৃত ঘোষণা করেন। তখন গুরুতর আহত অবস্থায় ফিরোজ আহাম্মদ (৫০) নামের আরেক শ্রমিককে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সে রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের নুর আহাম্মদের ছেলে।

এব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, পাহাড়ের মাটি চাপা পড়ে একজন শ্রমিকের মৃত্যুর খরব পেয়েছি। পরিবার সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার...

আরও পড়ুন

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই...

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।মন্ত্রী আজ সকালে রাজধানীর...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...

মহেশখালীর চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হাটহাজারীতে গ্রেপ্তার

কক্সবাজার জেলার মহেশখালী থানার চাঞ্চল্যকর রহমত উল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মো. এনাম (৩৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব।বুধবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা...