শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি:

উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তাজনিমারখোলা ১৩ নং ক্যাম্প এলাকা থেকে ৮ এপিবিএনেরঅভিযানে ৫ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

সোমবার রাত ৩ টার দিকে উপজেলার তাজনিমারখোলা ক্যাম্প-১৩ এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ১৯ নং ক্যাম্পের ৪/ সি-ব্লকের মৃত আবু তাহেরের ছেলে ইসমাইল হোসেন প্রকাশ জবিউল্লাহ(৪১)১৩ নং ক্যাম্পের ১/সি ব্লকের জাফর আহম্মদ এর ছেলে আমান উল্লাহ(২৩) ১৯ নং ক্যাম্পের ৩/ ডি ব্লকের মতিউর রহমানের ছেলে রুহুল আমিন (৩৯)একই ক্যাম্পের ৫/বি ব্লকের মৃত জকোরিয়ার ছেলে জবি উল্লাহ(৩০) ও ১৬ নং ক্যাম্পের এইচ-ব্লকের ফজল হক এর ছেলে মোঃ আয়াস(২৫)।

৮ এপিবিএনের উপ-অধিনায়ক মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার) কামরান হোসেন বলেন,গোপন সূত্রে জানা যায় ক্যাম্প-১৩ এর এফ/৫ ব্লকে নুরুজ্জামানের চায়ের দোকানের সামনে ডাকাতি করার জন্য ১৫/১৫ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পের পুলিশ ইন্সপেক্টর (নিঃ) মোঃ মাহবুব আলম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ কামরুল আলম, সঙ্গীয় অফিসার ফোর্স সহ উক্ত স্থানে অভিযানে গেলে পুলিশের উপস্থিত টের পেয়ে ১০/১১ জন ডাকাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এসময় ৫ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।আসামীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ক্যাম্প এলাকায় ডাকাতি, অপহরনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।পরবর্তীতে জব্দকৃত ১২টি দেশীয় অস্ত্রসহ আসামীদের তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।

পরে ৫ রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাতে বাঁশখালীর বাজারে দলছুট হা‌তি, প্রাণ ভয়ে ছুট‌তে মানুষ

বাঁশখালীর পু‌র্বের পাহাড় ছে‌ড়ে লোকালয়ে নে‌মে এসেছে দলছুট হা‌তি...

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার...

দীঘিনালায় বন্যাদুর্গতদের পাশে গণসংহতি আন্দোলন, ত্রাণ সহায়তা বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে...

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশের কোনও গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান...

আরও পড়ুন

রাতে বাঁশখালীর বাজারে দলছুট হা‌তি, প্রাণ ভয়ে ছুট‌তে মানুষ

বাঁশখালীর পু‌র্বের পাহাড় ছে‌ড়ে লোকালয়ে নে‌মে এসেছে দলছুট হা‌তি । বৃহস্প‌তিবার রাত ১১টার দি‌কে একটা দলছুট হাতি বাঁশখালীর প্রধান সড়‌কের পুকুরিয়ার চাঁদপুর বাজারে এ‌দি‌কে...

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হসপিটাল লিমিটেড

রাঙ্গুনিয়ার বন্যাদুর্গত মানুষের সহায়তায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে পার্কভিউ হসপিটাল লিমিটেড।গত ২২ জুলাই প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলার শিলক ও বনগ্রাম...

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-পিকআপভ্যান ও সিমেন্ট মিক্সার ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে সালা উদ্দিন (৩৭) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক...

চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীর পাড়ে মিলল কাটা হাত

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর পাড় থেকে উদ্ধার করা হয়েছে একটি কাটা হাত।  এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ...