শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

আ জ ম নাছিরের মায়ের জানাযায় হাজারো মানুষের ঢল

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগমের জানাযায় হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেছেন। আজ ৩১ জানুয়ারি সোমবার বিকালে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদের ঈদগাহ ময়দানে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়। রত্নগর্ভা এই মহীয়সী মায়ের জানাযা পড়িয়েছেন মরহুমার চতুর্থ সন্তান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী মেজবাহ উদ্দিনের ছেলে অধ্যাপক হাসিন আবরার।

জানাযায় অংশগ্রহণ করেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, হুইপ শামসুল আলম চৌধুরী, মহেশখালী আসন সাংসদ আশিকউল্লাহ রফিক, রাউজান আসন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, চন্দনাইশ আসন সাংসদ নজরুল ইসলাম, ফেনী আসন সাংসদ নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, নগর বিএনপির সভাপতি ডা শাহাদাত হোসেন,কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন নাসিম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সাবেক মহাসচিব আবুল হাশেম, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি ও পেশাজীবি সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন। জানাযা শেষে আন্দরকিল্লা কদম মোবারক জামে মসজিদ কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।

ফাতেমা জোহরা বেগম আজ ৩১ জানুয়ারি সকালে নগরের একটি হাসপাতালে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, চার মেয়ে, নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি...

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। একটু আগে (বিকেল সাড়ে...

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ...

রাতে বাঁশখালীর বাজারে দলছুট হা‌তি, প্রাণ ভয়ে ছুট‌তে মানুষ

বাঁশখালীর পু‌র্বের পাহাড় ছে‌ড়ে লোকালয়ে নে‌মে এসেছে দলছুট হা‌তি...

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত...

আরও পড়ুন

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।আজ শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন...

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।দায়িত্বভার গ্রহণের পর আজ ২৪...

রাতে বাঁশখালীর বাজারে দলছুট হা‌তি, প্রাণ ভয়ে ছুট‌তে মানুষ

বাঁশখালীর পু‌র্বের পাহাড় ছে‌ড়ে লোকালয়ে নে‌মে এসেছে দলছুট হা‌তি । বৃহস্প‌তিবার রাত ১১টার দি‌কে একটা দলছুট হাতি বাঁশখালীর প্রধান সড়‌কের পুকুরিয়ার চাঁদপুর বাজারে এ‌দি‌কে...

নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ভাইস এডমিরাল পদে পদোন্নতি লাভ করেন এবং বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে...