শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

দুদক কর্মকর্তা‌কে হত‌্যার হুম‌কি,থানায় জি‌ডি

আ‌লো‌চিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে বাসায় গিয়ে হত্যার হুমকি দেওয়া হ‌য়ে‌ছে।

রোববার,৩০ জানুয়া‌রি সন্ধ্যা ৭টার দিকে খুলশী থানাধীন বাসায় গি‌য়ে এ হুম‌কি দেওয়া হয়। এ বিষ‌য়ে খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শ‌রীফ উ‌দ্দিন।

চট্টগ্রা‌মের দুদক কার্যাল‌য়ের সা‌বেক এই উপ-প‌রিচালক তিন‌দি‌নের ছু‌টি‌তে চট্টগ্রাম আস‌লে এ হুম‌কি দেওয়া হয়। এর আ‌গে গত ১৬ জুন তাঁকে চট্টগ্রাম থে‌কে পটুয়াখালীতে বদলি করা হয়।

জিডিতে দুদক কর্মকর্তা উল্লেখ করেন, তিন দিনের ছুটিতে বাসায় আসেন তিনি। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে তাঁর বাসায় আসেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (কেজিডিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরী ও আরও একজন সহযোগী। আইয়ুব খান চৌধুরী দারোয়ানের উপস্থিতিতে বলেন, আমার কারণে তাঁর জীবন ধ্বংস হয়েছে। আমি নাকি তাঁর বিরুদ্ধে নিউজ করাইছি। দুদকে কীভাবে চাকরি করি দেখে নেবে। চট্টগ্রামে দায়িত্ব পালনকালে তাঁর মতো অনেকের জীবন ধ্বংস করেছি বলে জানায়।

শরীফ উদ্দিন বলেন, ‘আইয়ুব খান চৌধুরী ও তার লোকজন আমা‌কে এবং আমার প‌রিবার‌কে হত‌্যার হুম‌কি দেয়।জীবনের নিরাপত্তা চেয়ে আমি জিডি করেছি। বাসায় থাকা সি‌সি‌টি‌ভির ফু‌টে‌জে বিষয়‌টি রেকর্ড আ‌ছে ব‌লেও জানান তি‌নি।’

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন,দুদ‌কের উপ-প‌রিচালক কে হত‌্যার হুম‌কি দেওয়ার বিষ‌য়ে জি‌ডি নেওয়া হ‌য়ে‌ছে। তদন্ত সা‌পে‌ক্ষে প্রয়োজনীয় ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় ভারপ্রাপ্ত...

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি...

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। একটু আগে (বিকেল সাড়ে...

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ...

আরও পড়ুন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণের...

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।আজ শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন...

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।দায়িত্বভার গ্রহণের পর আজ ২৪...

রাতে বাঁশখালীর বাজারে দলছুট হা‌তি, প্রাণ ভয়ে ছুট‌তে মানুষ

বাঁশখালীর পু‌র্বের পাহাড় ছে‌ড়ে লোকালয়ে নে‌মে এসেছে দলছুট হা‌তি । বৃহস্প‌তিবার রাত ১১টার দি‌কে একটা দলছুট হাতি বাঁশখালীর প্রধান সড়‌কের পুকুরিয়ার চাঁদপুর বাজারে এ‌দি‌কে...