শনিবার, ২৫ জুলাই ২০২৬

অবৈধভাবে ইন্টারনেট ব্যবসার অপরাধে উখিয়ায় গ্রেপ্তার ২

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে ইন্টারনেটের ব্যবসা করায় দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

শনিবার (২৯ জানুয়ারি) উখিয়া বাজার ও কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার রত্নাপালং ইউনিয়নের লম্বা ঘোনা এলাকার মো. আসমত আলীর ছেলে নুরুল ইসলাম (৩৫) ও রাজাপালং ইউনিয়নের পশ্চিম রাজাপালং এলাকার হাফেজ মাওলানা ফরিদ আহম্মেদের ছেলে মো. বেলাল হোসেন সাঈদী (৩৩)।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‍্যাব-১৫ পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। তিনি বলেন, উখিয়া বাজার ও কোর্টবাজার এলাকায় ‘বর্নিল নেটওয়ার্কস সিস্টেম লিমিটেড’ এবং ‘ফ্রেন্ডস ডড নেট’ ও ‘ডিজিটাল ডট নেট’ নামক দুটি প্রতিষ্ঠান ২০১৯ সাল থেকে লাইসেন্স বিহীনভাবে ইন্টারনেট (অবৈধ আইএসপি) ব্যবসা করে আসছে। পরে র‍্যাবের সদস্যরা প্রতিষ্ঠানের মালিকদের নিকট ইন্টারনেট সংযোগ ও সেবা প্রদান সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হওয়ায় অভিযানিক দল দুজনকে আটক করে।

তিনি আরও বলেন, এ সময় ওএলটি সেট সাতটি, মিক্রোটিক সার্ভার ডেল দুটি, অপটিক্যাল ফাইবার ফিউশন স্প্লাইসার মেশিন একটি, জিলং কেএল-২৮০জি ফিউশন স্প্লিসার মেশিন একটি, মিনি পিএলসি স্প্লিটার চারটি, অপটিক্যাল পাওয়ার মিটার একটি, তার সাত প্যাকেট, ওয়াই-ফাই রাউটার তিনটি, ওএনইউ নয়টি, নেটওয়ার্ক সুইচ তিনটি, ল্যাপটপ দুটি, টিজএ বক্স দুটি, ওটিডিআর/ওএলএস মেশিন একটি, আইডি কার্ড তিনটি, পাওয়ার ক্যাবল পাঁচটি, মানি রিসিভ বই চারটি, চেকবই একটিসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো....

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই...

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।মন্ত্রী আজ সকালে রাজধানীর...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...

মহেশখালীর চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হাটহাজারীতে গ্রেপ্তার

কক্সবাজার জেলার মহেশখালী থানার চাঞ্চল্যকর রহমত উল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মো. এনাম (৩৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব।বুধবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা...