রবিবার, ২৬ জুলাই ২০২৬

মাইলেজ ইস্যু: ট্রেন চালকদের সোমবার থেকে কর্মবিরতি স্থগিত

টানা ৬ ঘণ্টার বৈঠক শেষে চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদের নেতারা। স্বল্পতম সময়ে পেনশনে আগের মতো মাইলেজ সুবিধা পুনর্বহাল করবে বলে রেলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও সচিব মহোদয়ের আশ্বাসে সোমবার থেকে তারা কর্মবিরতির আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়েছেন।

রোববার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী বিষয়টি চট্টগ্রাম নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেলের রানিং স্টাফদের সাথে বৈঠকে তারা আন্দোলন স্থগিত করেছে।ওদের দাবি-দাওয়ার ব্যাপারে রেল কর্তৃপক্ষ যা যা করা দরকার সবাই করবে। খুব শিগগির তাদের দাবি পূরণের আশ্বাসে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেন তারা।
আজ ৩০ জানুয়ারি রেল ভবনে বিকাল ৩টা থেকে রেল সচিবের সভাপতিত্বে রানিং স্টাফদের কেন্দ্রীয় নেতাদের সাথে এই বৈঠক শুরু হয়। বৈঠকে রেল ও অর্থ মন্ত্রণালয় আলোচনার মাধ্যমে স্বল্পতম সময়ে পেনশনে আগের মতো মাইলেজ সুবিধা পুনর্বহাল করবে বলে রেল সচিবসহ উর্ধতন কর্মকর্তারা আশ্বস্ত করার পর রানিং স্টাফরা তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেন।

এ ছাড়া গত বছরের আগে যে সব রানিং স্টাফ অবসরে গেছেন তাদের আগের নিয়ম অনুযায়ী পেনশন (মাইলেজ ভাতাসহ) আগামীকাল থেকে নিষ্পত্তি করবে বলে চালকদের নিশ্চিত করেছেন।

এদিকে আন্দোলনের অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি থেকে ট্রেন চালক ও গার্ডরা অতিরিক্ত ডিউটি (৮ ঘণ্টার বেশি) বর্জন করেছেন। এর ফলে চালক সংকটের কারণে চট্টগ্রামসহ সারা দেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচলের ক্ষেত্রে সিডিউল বিপর্যয় ঘটছে। একে একে বন্ধ হয়ে পড়ছে অনেক ট্রেন।

ইতোমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটের তিন জোড়া শাটল ট্রেন, চট্টগ্রাম থেকে নাজিরহাটগামী এক জোড়া ডেমু ট্রেন ও ২৮ জানুয়ারি চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে ঢাকার কমলাপুর আইসিডিতে (ইনল্যান্ড কন্টেইনার ডিপো) মালবাহী চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

চট্টগ্রামের বেশ কয়েকজন ট্রেন চালক ও গার্ড জানান, রেলের সংস্থাপন কোড অনুযায়ী, রানিং স্টাফরা দিনে আট ঘণ্টার বেশি দায়িত্ব পালন করলে বা ১০০ মাইলের বেশি ট্রেন চালালে একদিনের বেতনের সমপরিমাণ টাকা মাইলেজ বা রানিং ভাতা হিসেবে পেয়ে আসছেন। জনবল সংকটের কারণে চালক, গার্ড ও টিটিইরা দৈনিক ১২ ঘণ্টা পর্যন্ত ট্রেন চালান।

প্রতি মাসে যেখানে রানিং স্টাফরা ১১ হাজার মাইলের মাইলেজ ভাতা পেতেন সেখানে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ‘আইবাস প্লাস প্লাস সিস্টেমে’ তাদের মাইলেজ নির্ধারণ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে তিন হাজার মাইলের বেশি দেওয়া যাবে না বলে উল্লেখ করা হয়েছে। তিন হাজার মাইলের বেশি ট্রেন চালালেও তারা বেশি মাইলের জন্য কোনো ভাতা পাবেন না।

অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বেসিকের সঙ্গে ৭৫ শতাংশ টাকা যোগ হবে না। এটি রেলওয়ে আইনের সঙ্গে সাংঘর্ষিক। এটি বাস্তবায়ন করা হলে মাইলেজ সুবিধা থেকে চালক-গার্ডরা বঞ্চিত হবেন। নতুন এই নিয়মে রেলওয়ে রানিং স্টাফরা ক্ষুব্ধ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...

চট্টগ্রাম ইপিজেডে লরির চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছেন। তার নাম মো. মেহেদি হাসান (২৫)।তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড়...