শনিবার, ২৫ জুলাই ২০২৬

প‌রিচয় মি‌লে‌ছে ভূ-মধ্যসাগরে মৃত ৭ বাংলাদেশির

লিবিয়া থেকে ভূ-মধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেদুসায় যাওয়ার পথে হাইপারথার্মিয়া বা অতিরিক্ত ঠান্ডায় জমে ৭ বাংলাদেশি মারা যান। তাদের পরিচয় নিশ্চিত করেছে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

তাদের পরিচয় প্রকাশ করে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে জরুরি নোটিশ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

তাদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করতে মৃতদের পরিচয় নিশ্চিত হতে হবে। এ নোটিশের মাধ্যমে মৃতদের পরিবারকে দ্রুত নিকটস্থ জেলা প্রশাসকের কার্যালয় অথবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অথবা ইমেইলের মাধ্যমে রোমে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। দূতাবাসের ইমেইল welfare.rome@gmail.com।

গতকাল শনিবার প্রকাশিত নোটিশে বলা হয়েছে, গত ২৫ জানুয়ারি ২০২২ লিবিয়া হতে ইতালি আসার পথে অতিরিক্ত ঠান্ডায় মৃত্যুবরণকারী অভিবাসীপ্রত্যাশী ৭ জন বাংলাদেশির পরিচয় নিরূপণের জন্য মো. এরফানুল হকের (কাউন্সিলর, শ্রমকল্যাণ) নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসের ২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল মৃত্যুবরণকারীদের সঙ্গে আগমনকারী উদ্ধারকৃতদের সঙ্গে কথা বলেন।

ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে অবস্থিত হট স্পট ক্যাম্পে অবস্থানকারীদের সঙ্গে ইতালি পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ পরিচালিত হয়। জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী মৃত্যুবরণকারীদের পরিচয় নিম্নে দেওয়া হলো:

১. ইমরান হোসেন, গ্রাম: পশ্চিম পিয়ারপুর, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর।
২. রতন/জয় তালুকদার, গ্রাম: পিয়ারপুর, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর।
৩. সাফায়েত, গ্রাম: ঘটকচর, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর।
৪. জহিরুল, গ্রাম: মোস্তফাপুর, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর।
৫. বাপ্পী, উপজেলা: মাদারীপুর সদর, জেলা: মাদারীপুর।
৬. সাজ্জাদ, গ্রাম: মামুদপুর, উপজেলা: জামালগঞ্জ, জেলা: সুনামগঞ্জ।
৭. সাইফুল, উপজেলা: ভৈরব, জেলা: কিশোরগঞ্জ।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ইতালি কর্তৃপক্ষের কাছ থেকে মৃতদের কোনো পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া মৃতদের সঙ্গে কোনো ধরনের শনাক্তকারী নথি না থাকায় শনাক্তকরণে জটিলতা দেখা দিয়েছে। গত ২৫ জানুয়ারি এ দুর্ঘটনা ঘটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো....

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণের...

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।আজ শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন...

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।দায়িত্বভার গ্রহণের পর আজ ২৪...

রাতে বাঁশখালীর বাজারে দলছুট হা‌তি, প্রাণ ভয়ে ছুট‌তে মানুষ

বাঁশখালীর পু‌র্বের পাহাড় ছে‌ড়ে লোকালয়ে নে‌মে এসেছে দলছুট হা‌তি । বৃহস্প‌তিবার রাত ১১টার দি‌কে একটা দলছুট হাতি বাঁশখালীর প্রধান সড়‌কের পুকুরিয়ার চাঁদপুর বাজারে এ‌দি‌কে...