শনিবার, ২৫ জুলাই ২০২৬

ক্ষুদ্র উদ্যোক্তার উন্নয়নে কাজ করছে নাসিব

‘নতুন উদ্যোক্তাদের উন্নয়নে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) কাজ করবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়নে পরামর্শ প্রদান থেকে শুরু করে কারিগরি সহায়তার ক্ষেত্রগুলো খুঁজে পেতে নাসিব কাজ করে আসছে। তারই আলোকে উদ্যাক্তাদের ট্রেনিংসহ সহায়তার কাজ করে যাবে চট্টগ্রাম কমিটি।’

আজ শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) চট্টগ্রাম মহানগর কমিটির প্রথম সভায় বক্তারা এমন মত দেন।
নাসিব চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এ এস এম আবদুল গফফার মিয়াজীর সভাপতিত্বে নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রথম সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি একেএম মাহফুজুর রহমান, ইঞ্জিনিয়ার মো. সেলিম চৌধুরী, নার্গিস আক্তার, পরিচালকদের মধ্যে ফেরদৌস শিপন, মো. জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, মো. আবুল হোসাইন, মো. রাজন খান (রাজু), পূরবী দাশ, মো. ফখরুল ইসলাম, মো. আজিজুল হক বাবুল, আনিসুর রহমান, মোহাম্মদ মাহফুজুল হক, মো. জাহিদুল ইসলাম তানজির, সাকিল মাহমুদ, জেসমিন আক্তার জেসি, অজিফা খাতুন ভূইয়া প্রমুখ।

সভাপতির বক্তব্যে এ এস এম আবদুল গফ্ফার মিয়াজী বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠন হিসাবে নাসিব অনেক পুরানো সংগঠন। ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাবলম্বি করার জন্য নাসিব সহযোগিতামূলক নানা কাজ করে আসছে। চট্টগ্রামকে ক্ষুদ্র উদ্যোক্তা বান্ধব হিসাবে গড়ে তোলতে নবনির্বাচিত কমিটি কাজ করে যাবে। বর্তমান শেখ হাসিনা সরকার ভিশন ২০৪১ বাস্তবায়নে ৫০ লাখ যুব মহিলা ও যুবকদের প্রশিক্ষনের আওতায় আনার কাজ করছে। দীর্ঘদিন থেকে নাসিব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে সরকারের সহযোগী হয়ে কাজ করে আসছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো....

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ফাতেমার (৫) বাবা রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। ফাতেমা তাঁর বাবাকে ঘরে...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার অভিযোগে মুহাম্মদ জসীম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪ লাখ ৫০ হাজার টাকার সিমেন্ট, সার ও পাচার কাজে ব্যবহৃত ২টি বোটসহ ১০ পাচারকারীকে আটক...

সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ডুবন্ত বাল্কহেড থেকে ৪ জনকে জীবিত উদ্ধার

কোস্ট গার্ডের যৌথ উদ্ধার অভিযানে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের সন্নিকটে সমুদ্রে ডুবে যাওয়া বাল্কহেড থেকে ৪ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে।বুধবার (২২ জুলাই) রাতে...