শনিবার, ২৫ জুলাই ২০২৬

নগর আ’লীগের ইউনিট সম্মেলন শেষে থানা সম্মেলনের কার্যক্রম শুরু হবে

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ২৩ থেকে ৪৩নং ওয়ার্ডের নেতাদের সাথে রিভিউ কমিটির সভা আজ (২৭ জানুয়ারি) বৃহস্পতিবার রাতে ফিরিঙ্গী বাজারস্থ নগর আওয়ামীলীগের সহ সভাপতি এম. জহিরুল আলম দোভাষের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭টায় শুরু হয়ে এই বৈঠক চলে রাত ১০ টা পর্যন্ত। সভা শেষে রাতের খাবারে অংশ নেন সকলেই।

সভায় নগরীর ১৫ থানায় গঠিত সাংগঠনিক তদারকি কমিটিকে সার্বিক সহযোগিতার জন্য ওয়ার্ডের নেতাদেরকে নির্দেশ দিয়েছেন রিভিউ কমিটির নেতারা। ওয়ার্ডের নেতারা যদি সহযোগিতা করেন তাহলে থানা ও ওয়ার্ড সম্মেলন করা সহজ হবে।

বৈঠকে উপস্থিত নেতাদের কাছ থেকে জানা গেছে, চলমান ইউনিট সম্মেলন শেষ হলে থানা সম্মেলনের কার্যক্রম শুরুর ব্যাপারে আলোচনা হয়েছে। নগর আওয়ামীলীগের ৬ সদস্যের রিভিউ কমিটি-নগরীর ১৫ থানায় নবগঠিত তদারকি কমিটির আহবায়কদের সাথে বসে পরবর্তী কর্মপন্থা ঠিক করবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
নগর আওয়ামীলীগের রিভিউ কমিটির সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি, সিটি মেয়র ও নগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এম. জহিরুল আলম দোভাষ উপস্থিত ছিলেন।
এর আগে গত বুধবার রাতে দামপাড়াস্থ মরহুম জহুর আহমেদ চৌধুরীর বাসভবনে ওয়ার্ড নেতাদের সাথে রিভিউ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ৬ সদস্যের রিভিউ কমিটির সভায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নগরীর ১৫টি থানায় ১৫টি সংগঠনিক তদারকি কমিটি গঠন করা হয়েছে। নগর আওয়ামীলীগের একজন শীর্ষ নেতাকে আহবায়ক করে ১৫টি থানায় এই তদারকী কমিটি গঠন করা হয়। প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র ১৫ থানার আহবায়কদের নাম ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সংশ্লিষ্ট থানাধীন সংসদ সদস্যরাও সদস্য হিসেবে থাকবেন। অবশিষ্ট ৩ সদস্যের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে নগর আওয়ামীলীগের পক্ষ থেকে জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো....

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণের...

রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি: স্পিকার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।আজ শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৪টার দিকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন...

শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।দায়িত্বভার গ্রহণের পর আজ ২৪...

রাতে বাঁশখালীর বাজারে দলছুট হা‌তি, প্রাণ ভয়ে ছুট‌তে মানুষ

বাঁশখালীর পু‌র্বের পাহাড় ছে‌ড়ে লোকালয়ে নে‌মে এসেছে দলছুট হা‌তি । বৃহস্প‌তিবার রাত ১১টার দি‌কে একটা দলছুট হাতি বাঁশখালীর প্রধান সড়‌কের পুকুরিয়ার চাঁদপুর বাজারে এ‌দি‌কে...