শনিবার, ২৫ জুলাই ২০২৬

পুরস্কার প্রাপ্তির আনন্দটাই আলাদা: কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী

সরকার ঘোষিত বাংলা একাডেমি পুরস্কার ২০২১ এর কথাসাহিত্য বিভাগে মনোনীত কথাসাহিত্যিক বিশ^জিৎ চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাংলাদেশের কথাসাহিত্যে এখন নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রাম।

চট্টগ্রাম তথা বাংলাদেশের সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। তিনি একাধারে সাহিত্যিক সাংবাদিক গবেষক। তাঁর এই পুরস্কারপ্রাপ্তিতে চট্টগ্রাম প্রেস ক্লাবও গর্বিত।

আজ ২৭ জানুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা উক্ত অভিমত ব্যক্ত করেন। প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী।

যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাংস্কৃতিক সম্পাদক কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী দুই বাংলার সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন। তিনি তাঁর লেখনীর গুণে মফস্বল জেলা থেকে পুরস্কার ছিনিয়ে এনেছেন। চট্টগ্রামের অনেক সাংবাদিক রয়েছেন যাঁরা সাংবাদিকতার পাশাপাশি বাংলাসাহিত্যে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে চলেছেন। সভাপতি আলহাজ¦ আলী আব্বাস আগামীতে বিভিন্ন পুরস্কারের জন্য মনোনয়নের ক্ষেত্রে চট্টগ্রামের সাংবাদিকদের নাম অন্তর্ভুক্তির জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করে বিশ^জিৎ চৌধুরী বলেন, শৈশব থেকেই তাঁর সাহিত্যচর্চা শুরু। পরবর্তীতে এটি তাঁর নেশায় পরিণত হয়। এমনকি শৈশব কৈশোর যৌবনকাল লেখালেখিতেই পার হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ১৯৮২ সালে মাত্র ২২ বছর বয়সে তাঁর লেখা বই পুরস্কারের জন্য মনোনীত হয়েও শেষপর্যন্ত না হওয়ায় আক্ষেপ করে বলেন, রাজধানীর বাইরে থেকে সাহিত্যচর্চা করা সত্যিই কঠিন কাজ। যদিও কোনো লেখক পুরস্কারের আশায় লেখালেখি করেন না, এরপরও পুরস্কার প্রাপ্তির আনন্দটাই আলাদা। পুরস্কার হচ্ছে প্রতিটি লেখকের বাড়তি প্রাপ্তি। এই প্রাপ্তিতে তিনি নিজেকে ধন্য মনে করছেন। আগামীতে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে কাজ করারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিশজিৎ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)র সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম এবং প্রথম আলোর বার্তা সম্পাদক ওমর কায়সার।

অনুষ্ঠানে কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরীকে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, প্রেস ক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, স্থায়ী সদস্য জাহিদুল করিম কচি, ওমর কায়সার, শামসুল হক, প্রদীপ নন্দী, আফজল রহিম সিদ্দিকী, তাপস বড়ুয়া রুমু, শিশির বড়ুয়া, সুভাষ কারণ, মোহাম্মদ ফারুক, আলমগীর সবুজ, আবুল হাসনাত, বিপুল বড়ুয়া, তপন দাশবর্মন, সুভাষ কারণ, ফারুক তাহের, আবুল কালাম বেলাল, আরিফ রায়হান, অমিত বড়ুয়া, কামরুল হাসান বাদল, মান্নান মেহেদী, মিয়া মোহাম্মদ আরিফ, মাসুদুল হক, মোহাম্মদ ফরিদ উদ্দিন, কুতুব উদ্দিনসহ বিপুল সংখ্যক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো....

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ফাতেমার (৫) বাবা রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। ফাতেমা তাঁর বাবাকে ঘরে...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার অভিযোগে মুহাম্মদ জসীম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪ লাখ ৫০ হাজার টাকার সিমেন্ট, সার ও পাচার কাজে ব্যবহৃত ২টি বোটসহ ১০ পাচারকারীকে আটক...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি বেশ আগেই...