শনিবার, ২৫ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে রড কারখানায় গ্যাস বিস্ফোরণ, নিহত ১

অশোক দাশ, সীতাকুণ্ড প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ড একটি রড তৈরির কারখানায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ১১টায় এ দূঘটনা ঘটে।

নিহত শ্রমিক রাজিব দাস (৩০) বড় কুমিরা ঘাটঘর জেলে পাড়ার শ্রীধাম দাসের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে , সীতাকুণ্ডের জিপিএইচ ইস্পাত কারখানায় রড তৈরীর কাঁচামাল হিসেবে বিদেশ থেকে আনা স্ক্র্যাব লোহা গ্যসের ভাটিতে গলানোর সময় গ্যাস বিস্ফোরণ হয়। ওই সময় বিকট শব্দে পাঁচ মাইল এলাকা জুড়ে কেঁপে উঠে।

তবে ধারণা করা হচ্ছে ঐসকল স্ক্র্যাবের ভিতর কোন বিস্ফোরক দ্রব্য থাকতে পারে , আর তাতেই এই দূর্ঘটনা ঘটে ।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক ( তদন্ত) সুমন বনিক বিষয়টি নিশ্চিত করে জানান , আজ সকাল এগারোটার সময় জিপিএইচ ইস্পাতে দূর্ঘটনায় নিহত কর্মরত শ্রমিক রাজিব দাসের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে । এই ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি ইউডি মামলা রুজুর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য এর আগে গত বছরের ২২ সেপ্টেম্বর কারখানাটিতে গলানো উত্তপ্ত লোহার লাভা গায়ে পড়ে এক ভারতীয় শ্রমিকসহ সাতজন দগ্ধ হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ পড়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল আলমগীরের

চট্টগ্রামের লোহাগাড়ায় স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ পড়ে ফেরার পথে...

চেরাগী পাহাড় থেকে অপহৃত মা-ছেলেকে ৬ ঘণ্টা পর উদ্ধার, গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত...

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো....

আরও পড়ুন

স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ পড়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল আলমগীরের

চট্টগ্রামের লোহাগাড়ায় স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ পড়ে ফেরার পথে মহাসড়ক পার হতে গিয়ে পরপর দুটি মোটরসাইকেলের ধাক্কায় মো. আলমগীর নামে এক হোটেল ব্যবসায়ী নিহত...

চেরাগী পাহাড় থেকে অপহৃত মা-ছেলেকে ৬ ঘণ্টা পর উদ্ধার, গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ছয় ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার...

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ফাতেমার (৫) বাবা রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। ফাতেমা তাঁর বাবাকে ঘরে...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার অভিযোগে মুহাম্মদ জসীম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ...