শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চেরাগী পাহাড় থেকে অপহৃত মা-ছেলেকে ৬ ঘণ্টা পর উদ্ধার, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ছয় ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জমি কেনাবেচা–সংক্রান্ত বিরোধের জেরে এ অপহরণের ঘটনা ঘটেছে বলে পুলিশের দাবি।এই তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর।

কোতোয়ালী থানা-পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল পাঁচটার দিকে চেরাগী মোড় এলাকায় একটি রেস্তোরাঁর সামনে থেকে চম্পক সিংহ (৪৬) ও তাঁর মা অর্চনা সিংহকে (৬৫) একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় কোতোয়ালী থানার একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। পরে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার একটি লিচুবাগানসংলগ্ন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে অপহৃত মা ও ছেলেকে উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মো. মোজাহের (৩৪), মো. হাশেম (৪৩) ও মো. আমান উল্লাহ (৪৩) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার বিভিন্ন স্থানে।

পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী পক্ষের অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পাশাপাশি পলাতক ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালী থানার পুলিশ জানিয়েছে, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...