শনিবার, ২৫ জুলাই ২০২৬

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় শিশু গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে গণসংযোগের সময় সহিংসতায় মো. মারুফ (১০) নামে এক শিশু গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন ও মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে খাগরিয়া ইউনিয়নের জোড়ার কুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশু মারুফ খাগরিয়ার ৫নং ওয়ার্ড এলাকার মো. এয়াকুবের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, খাগরিয়ার জোড়ার কুল এলাকায় বেলা ১১টার দিকে গণসংযোগ করছিলেন মোটরসাকেল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন। এসময় হঠাৎ করেই গুলির আওয়াজ শোনা যায়। গণসংযোগে আসা লোকজন ছুটাছুটি শুরু করেন। পরে ঘটনাস্থল থেকে শিশু মারুফকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

এ বিষয়ে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব বলেন, খাগরিয়া এলাকায় একটা ঝামেলার কথা শুনেছি। আমরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি।

গোলাগুলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন সংবাদ এখনো আমরা পাইনি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ পড়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল আলমগীরের

চট্টগ্রামের লোহাগাড়ায় স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ পড়ে ফেরার পথে...

চেরাগী পাহাড় থেকে অপহৃত মা-ছেলেকে ৬ ঘণ্টা পর উদ্ধার, গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত...

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক...

সাড়ে ১৪ লাখ টাকার সিমেন্ট ও সার পাচারকালে ১০ পাচারকারীকে আটক

অবৈধভাবে মায়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো....

আরও পড়ুন

স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ পড়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল আলমগীরের

চট্টগ্রামের লোহাগাড়ায় স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ পড়ে ফেরার পথে মহাসড়ক পার হতে গিয়ে পরপর দুটি মোটরসাইকেলের ধাক্কায় মো. আলমগীর নামে এক হোটেল ব্যবসায়ী নিহত...

চেরাগী পাহাড় থেকে অপহৃত মা-ছেলেকে ৬ ঘণ্টা পর উদ্ধার, গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ছয় ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার...

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ফাতেমার (৫) বাবা রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। ফাতেমা তাঁর বাবাকে ঘরে...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার অভিযোগে মুহাম্মদ জসীম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ...