শনিবার, ২৫ জুলাই ২০২৬

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত আরও ৩৫ লাখ

করোনাভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ লাখ ৯৯ হাজার ৭৮ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ১০ হাজার ২২১ জন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ কোটি ২৯ লাখ ৬ হাজার ৬১১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৬ লাখ ৪৪ হাজার ৭৩৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৬ হাজার ৬১ জন এবং মারা গেছেন ২ হাজার ৭৬২ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৫৭ জন এবং সংক্রমিত হয়েছেন ৭৪ হাজার ৬৯২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৮ হাজার ৮ জন এবং মারা গেছেন ২৫৮ জন। স্পেনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৫৫৩ জন এবং মারা গেছেন ২১৫ জন।

ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ২০৬ জন এবং মারা গেছেন ৩৬২ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ২৯২ জন এবং মারা গেছেন ৩৪৬ জন। কলম্বিয়ায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৮৯ জন এবং মারা গেছেন ২৮২ জন।

জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭৫৯ জন এবং মারা গেছেন ১৮৪ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩২১ জন এবং মারা গেছেন ১৪১ জন। ব্রাজিলে মারা গেছেন ৬০৬ জন এবং সংক্রমিত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৮৭৮ জন।

এছাড়া তুরস্কে ১৮৮ জন, দক্ষিণ আফ্রিকায় ৯৪ জন, পোল্যান্ডে ২৭৬ জন, কানাডায় ২২৬ জন, আর্জেন্টিনায় ৩১৬ জন, গ্রিসে ১১৮ জন, হাঙ্গেরিতে ৬৯ জন, কাজাখস্তানে ৩১১ জন, মেক্সিকোতে ৪৭৫ জন এবং ভিয়েতনামে ১৫৫ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার...

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম, পরিচ্ছন্ন শহর, সবুজ...

স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ পড়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল আলমগীরের

চট্টগ্রামের লোহাগাড়ায় স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ পড়ে ফেরার পথে...

চেরাগী পাহাড় থেকে অপহৃত মা-ছেলেকে ৬ ঘণ্টা পর উদ্ধার, গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত...

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক...

আরও পড়ুন

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম, পরিচ্ছন্ন শহর, সবুজ নগর, প্রফুল্ল মন, সুস্থ জীবন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত...

স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ পড়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল আলমগীরের

চট্টগ্রামের লোহাগাড়ায় স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ পড়ে ফেরার পথে মহাসড়ক পার হতে গিয়ে পরপর দুটি মোটরসাইকেলের ধাক্কায় মো. আলমগীর নামে এক হোটেল ব্যবসায়ী নিহত...

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি বেশ আগেই...