শনিবার, ২৫ জুলাই ২০২৬

ফটিকছড়িতে ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জানে আলমসহ ৫ জনের বিরুদ্ধে ৬ লাখ ৫৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৬ জানুয়ারি) দুদকের চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-২-এর সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন— দাঁতমারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জানে আলম, তৎকালীন ট্যাগ অফিসার ইজিপিপি প্রকল্প প্রনবেশ মহাজন, ফটিকছড়ির কৃষি ব্যাংকের হেয়াকো শাখার সাবেক ব্যবস্থাপক ও বর্তমানে ফটিকছড়ি শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আজিজুল হক, একই ব্যাংকের সাবেক কর্মকর্তা সুজিত কুমার নাথ ও ক্যাশিয়ার আবুল কাশেম।

৮০ দিনের কর্মসৃজন প্রকল্পে ভুয়া শ্রমিক দেখিয়ে, ভুয়া মাষ্টাররোল তৈরি করে, শ্রমিকদের নামে ভুয়া হিসাব খুলে অর্থ আত্মসাৎ করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন পরিষদের গত ২০১৫-২০১৬ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের মোট ৮০ দিনের কর্মসৃজন প্রকল্পের দৈনিক ২০০ টাকা মজুরি হারে ৪১ জন শ্রমিকের ছয় লাখ ৫৬ হাজার টাকা ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করেছেন। এজন্য তারা প্রকল্পে ভুয়া শ্রমিক দেখিয়ে, প্রকল্পের ভুয়া মাষ্টাররোল তৈরি করে, শ্রমিকদের নামে ভুয়া হিসাব খুলে নীতিমালা ভঙ্গ করে, জব কার্ডের অনুমোদনকারী হয়ে প্রকল্পের ট্যাগ অফিসার ও সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে শ্রমিকদের নামে অর্থ উত্তোলন করে শ্রমিকদের টাকা প্রদান না করে নিজেরাই আত্মসাৎ করেছেন।

তাই দণ্ডবিধির ৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা তদন্তকালে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আমলে নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার...

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম, পরিচ্ছন্ন শহর, সবুজ...

স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ পড়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল আলমগীরের

চট্টগ্রামের লোহাগাড়ায় স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ পড়ে ফেরার পথে...

চেরাগী পাহাড় থেকে অপহৃত মা-ছেলেকে ৬ ঘণ্টা পর উদ্ধার, গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত...

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক...

চলন্ত বাসে চবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে আটক ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম, পরিচ্ছন্ন শহর, সবুজ নগর, প্রফুল্ল মন, সুস্থ জীবন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত...

স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ পড়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল আলমগীরের

চট্টগ্রামের লোহাগাড়ায় স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ পড়ে ফেরার পথে মহাসড়ক পার হতে গিয়ে পরপর দুটি মোটরসাইকেলের ধাক্কায় মো. আলমগীর নামে এক হোটেল ব্যবসায়ী নিহত...

চেরাগী পাহাড় থেকে অপহৃত মা-ছেলেকে ৬ ঘণ্টা পর উদ্ধার, গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ছয় ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার...

বাবাকে খুঁজতে পথ হারানো ফাতেমাকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ

পারিবারিক বিষয় নিয়ে মা বাবার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ফাতেমার (৫) বাবা রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। ফাতেমা তাঁর বাবাকে ঘরে...