সোমবার, ৬ জুলাই ২০২৬

দুদ‌কের মামলায় কারাগা‌রে ২ রাজস্ব কর্মকর্তা

চট্টগ্রা‌মে রাজস্ব ফাঁ‌কি ও অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দা‌য়ের করা মামলায় আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর করে দুই রাজস্ব কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন।

তারা হলেন-রাজস্ব কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রবিউল ইসলাম মোল্লা।ত‌বে নাসির উদ্দিন মাহমুদ খান ইতিমধ্যে অবসরে গেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের নভেম্বরে ঢাকার রয়েল ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি আমদানি করে। শুল্কায়ন ও পণ্য ছাড়ের জন্য নেপচুন ট্রেডিং এজেন্সি ও বনলতা শিপিং এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়।

কিন্তু নিয়ম অনুসারে কায়িক পরীক্ষা ও যথাযথ শুল্কায়ন না করে পণ্যগুলো খালাস করা হয়। পরবর্তীতে দুদক তদন্ত করে ওই ঘটনায় ২৪ লাখ ৩৩ হাজার ৫০২ টাকা রাজস্ব ফাঁকি ও আত্মসাতের প্রমাণ পেয়ে গত ২৪ নভেম্বর দুদক চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক আবু সাঈদ বাদী হয়ে মামলাটি করেন।
দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু জানান, নাসির উদ্দিন মাহমুদ খান ও মো. রবিউল ইসলাম মোল্লা উচ্চ আদালতে জামিনের আবেদন করেছিলেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে ৬ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। বৃহস্পতিবার সকালে আত্মসমর্পণ করে দুইজনই জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে প্রতিপক্ষের লাঠির আঘাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায় চলাচল পথের জায়গা বিরোধের জেরে...

হাটহাজারীতে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ছিনতায় করার অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি...

কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির বিচরণে উদ্বিগ্ন এলাকাবাসী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্বাঞ্চলের লোকালয়গুলোতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বন্য...

চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ তামিমের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ...

আরও পড়ুন

হাটহাজারীতে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ছিনতায় করার অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে।রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন ৬নং ওয়ার্ডের...

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির বিচরণে উদ্বিগ্ন এলাকাবাসী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্বাঞ্চলের লোকালয়গুলোতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বন্য হাতির বিচরণ ।গত কয়েকদিন ধরে বন্য হাতি দলবেঁধে লোকালয়ে বিচরণ করায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের...

চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ তামিমের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিম মারা গেছেন। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে...

জুন মাসে দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১ জন

চলতি বছরের গত জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৭২টি। এরমধ্যে নিহত ৪৩৮ জন এবং আহত ৫৬১ জন। নিহতের মধ্যে নারী ৪৪, শিশু ৫৬।এর...