রবিবার, ২৬ জুলাই ২০২৬

চট্টগ্রাম অভিমুখী ট্রেনের সাথে ভটভটির সংঘর্ষ, চালক আহত

নিজস্ব প্রতিবেদক॥

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেনের সাথে ভটভটির সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে কুমিল্লার লাকসাম ষ্টেশন প্রবেশের আগে লেভেল ক্রসিং-এ দুর্ঘটনাটি ঘটে।

এতে ভটভটিসহ চালক ২০ হাত দূরে ছিটকে পড়ে মাথায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন চালককে উদ্ধার করে পাশের হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটি কিছু ধীরগতিতে লাকসাম প্রবেশ করছিলো। ভটভটির চালক কোন দিকে খেয়াল না করে লাইনের কাছাকাছি চলে আসলে চালক ট্রেনের গতি কমিয়ে কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দূর্ঘটনাটি ঘটে।

মোবাইল ফোনে যোগাযোগ করা হলে লাকসাম ষ্টেশন মাষ্টার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিচয় না দিয়ে ফোন লাইন কেটে দেন।

তবে খবর নিয়ে জানা যায়, ঘটনার সময় রেল গেইটে কোন গেইটম্যান ছিলনা। দৈনিক শতশত মানুষ এই লেভেল ক্রসিং দিয়ে পারাপার করলেও রেলওয়ে কতৃপক্ষ বিষয়টি তেমন নজরে না রাখার অভিযোগ রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...