সোমবার, ৬ জুলাই ২০২৬

মেয়াদ শেষেও পদ ছাড়ছেন না কাট্টলী স্কুলের প্রধান শিক্ষক!

বয়স ৬০ পূর্ণ হওয়ার পরও প্রধান শিক্ষকের পদ না ছাড়ার অভিযোগ উঠেছে কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদের বিরুদ্ধে। পদ ছাড়তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরিচালকের দেওয়া চিঠি না মানায় এবার আইনি নোটিশ দেওয়া হয়েছে এ শিক্ষককে।

জানা গেছে, গত বছরের ২৮ ডিসেম্বর ৬০ বছর পূর্ণ হয় অভিযুক্ত এ প্রধান শিক্ষকের। চাকরির মেয়াদ পূর্ণ হওয়ার পরেও অবসরে না গিয়ে এবং দায়িত্ব হস্তান্তর না করে বিদ্যালয় হাজিরা খাতায় নিজে স্বাক্ষর করে বেআইনিভাবে কার্যক্রম পরিচালনা করে আসছেন। যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এম.পি. ২০২১ বিধি ১১.১১ নীতিমালার পরিপন্থি। নিয়ম অনুযায়ী, ৬০ বছরের ঊর্ধ্বে চাকরিতে বহাল থাকার কোনো সুযোগ না থাকার কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (মাউশি) থেকে গত ৬ জানুয়ারি পদ ছাড়তে চিঠি পাঠানো হয়। কিন্তু চিঠি পাঠানো ১২ দিন কেটে গেলেও দায়িত্ব হস্তান্তর না করেই নিজের অবস্থায় অনড় রয়েছেন এই প্রধান শিক্ষক।

চাকুরীর মেয়াদ শেষ হওয়ার ১২ দিন পরও পদ না ছাড়ায় প্রতিষ্ঠানটির ১৯ জন শিক্ষকের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানোয় ১৬ জানুয়ারী (রোববার)।

আইনজীবী খোরশেদ আলম জানান ‘ চাকুরীর বিধি অনুযায়ী কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদের চাকরির মেয়াদ শেষ হয় গত ২৮ ডিসেম্বর। নিয়মানুযায়ী দায়িত্ব হস্তান্তর করে তিনি অবসরে যাবেন। কিন্তু তিনি তা না করেই অদৃশ্য এক মিরাকল পাওয়ারে এখনও বহাল আছেন। মাউশি থেকে চিঠি পাওয়ার পর থেকে তিনি স্কুলে আসছেন না ঠিকই কিন্তু এখনও পর্যন্ত দায়িত্ব হস্তান্তর করেননি। যে কারণে ওই স্কুলের ১৯ জন শিক্ষক আইন নোটিশ দিয়েছেন। সাত দিনের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে তার (প্রধান শিক্ষক) আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জান‌তে প্রধান শিক্ষক নুর মোহাম্মদ‌কে একা‌ধিকবার কল কর‌লেও তি‌নি লাইন কে‌টে দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে প্রতিপক্ষের লাঠির আঘাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায় চলাচল পথের জায়গা বিরোধের জেরে...

হাটহাজারীতে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ছিনতায় করার অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি...

কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির বিচরণে উদ্বিগ্ন এলাকাবাসী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্বাঞ্চলের লোকালয়গুলোতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বন্য...

চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ তামিমের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ...

আরও পড়ুন

হাটহাজারীতে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ছিনতায় করার অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে।রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন ৬নং ওয়ার্ডের...

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির বিচরণে উদ্বিগ্ন এলাকাবাসী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্বাঞ্চলের লোকালয়গুলোতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বন্য হাতির বিচরণ ।গত কয়েকদিন ধরে বন্য হাতি দলবেঁধে লোকালয়ে বিচরণ করায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের...

চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ তামিমের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিম মারা গেছেন। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে...

জুন মাসে দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ৫৬১ জন

চলতি বছরের গত জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৭২টি। এরমধ্যে নিহত ৪৩৮ জন এবং আহত ৫৬১ জন। নিহতের মধ্যে নারী ৪৪, শিশু ৫৬।এর...