সোমবার, ৬ জুলাই ২০২৬

স্যার আশুতোষ কলেজে তাঁবু জলসা-দীক্ষা গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালী উপজেলার স্যার আশুতোষ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ৩৫তম বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

দুইদিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী দিন বুধবার (১৯ জানুয়ারি) সকালে কলেজ মাঠে আয়োজিত দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর। এতে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক জামাল আহমদ, গ্রুপ সম্পাদক সহকারী অধ্যাপক সিরাজুল আরেফিন চৌধুরী ও সহকারী অধ্যাপক লায়েছ মিয়া।

এতে ৩২জন রোভার ও গার্ল ইন রোভার সহচরকে দীক্ষা প্রদান করেন রোভার স্কাউট লিডার সুব্রত চৌধুরী ও মোছা. মাকসুদা ইয়াসমিন। দীক্ষা প্রদান শেষে বিদায়ী সিনিয়র রোভার মেট আবু কাইয়ুম ও আরফাত হোসেন তারেককে সংবর্ধনা দেওয়া হয় এবং নবাগত সিনিয়র রোভার মেট মেহেদী হাসান মুন্নাকে দায়িত্ব অপর্ণ করা হয়।

এর আগের দিন মঙ্গলবার অনুষ্ঠিত তাঁবু জলসায় প্রধান অতিথি ছিলেন, গ্রুপ সম্পাদক সহকারী অধ্যাপক সিরাজুল আরেফিন চৌধুরী।

এতে রোভার স্কাউট লিডার (আরএসএল) সুব্রত চৌধুরীর সভাপতিত্বে ও প্রাক্তণ সিনিয়র রোভার মেট মোহাম্মদ হোসাইন মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তণ সিনিয়র রোভার মেট শাহনেওয়াজ আলী মির্জা, মো. হেলাল উদ্দীন টিপু, প্রণয় বড়ুয়া, নযন দাশ, মো. সোহেল, দীগন্ত নাগ, রুবি আকতার, রণি বিশ্বাস, ইমরান হোসাইন, তাহেরুল ইসলাম, আবু নাহিয়ান, মো. মামুন, আবু নাঈম, নাজমা সওদাগর, সাগর আলী, কানন, ইমন, নয়ন, মো. তারেক ও কাইয়ুম। এদিন স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তণ রোভার এসোসিয়েশনের সভাপতি বোরহান উদ্দীন বাবলু ও সাধারণ সম্পাদক নয়ন দাশকে সংবর্ধনা দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে প্রতিপক্ষের লাঠির আঘাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায় চলাচল পথের জায়গা বিরোধের জেরে...

হাটহাজারীতে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ছিনতায় করার অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি...

কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির বিচরণে উদ্বিগ্ন এলাকাবাসী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্বাঞ্চলের লোকালয়গুলোতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বন্য...

চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ তামিমের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ...

আরও পড়ুন

হাটহাজারীতে মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ছিনতায় করার অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে।রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন ৬নং ওয়ার্ডের...

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির বিচরণে উদ্বিগ্ন এলাকাবাসী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্বাঞ্চলের লোকালয়গুলোতে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে বন্য হাতির বিচরণ ।গত কয়েকদিন ধরে বন্য হাতি দলবেঁধে লোকালয়ে বিচরণ করায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের...

চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ তামিমের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিম মারা গেছেন। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে...

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার ভিডিপি কর্মকর্তা নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-অটোরিকসা সংঘর্ষে আনসার ভিডিপি কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন।রবিবার (৫ জুলাই) দুপুর ১২টায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে...