সোমবার, ২৭ জুলাই ২০২৬

কর্ণফুলীতে ২ সেতুর মুখে ১২ রাস্তার সংযোগ!

সিনিয়র প্রতিবেদক॥

চট্টগ্রাম কর্ণফুলীর জনগুরুত্বপূর্ণ সড়ক মইজ্জ্যারটেকস্থ বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বর থেকে পুরাতন ব্রিজঘাট ফেরিঘাট সড়কে পাকা করা হচ্ছে পুরাতন দুই সেতু। আর দুই সেতুর মুখে সংযোগ হয়েছে ঝুঁকিপূর্ণ ১২ রাস্তার মুখ।

ফলে প্রতিটি মোড়ে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে মালবাহী ট্রাক, বাস, পথচারী, শ্রমিক ও স্কুলগামী শিশুরা। সেতু সংলগ্ন এলাকা চরপাথরঘাটা ইউনিয়নের আজিমপাড়া ও সৈন্যেরটেক মোড়ে চতুর্মুখী বার রাস্তায় তের কান্ড। পুরাতন সড়কের মাটি খুঁড়ে নতুন সড়কে ফেলায় অকেঁজো হয়ে পড়েছে আগের সড়ক।

সরেজমিনে গিয়ে দেখা মিলে, সৈন্যেরটেক মোড়ে নির্মাণ করা পাকার সেতুর একপ্রান্তে চার রাস্তা। এই চার রাস্তার একদিকে কর্ণফুলী থানা রোড, অন্যদিকে চরপাথরঘাটা ৩নং ওয়ার্ড, আরেকদিকে মইজ্জ্যারটেক ও অপরদিকে ব্রিজঘাট। একই সেতুর ওপারে আবার চার রাস্তার মিলনমেলা। একদিকে খোয়াজনগর ৪নং ওয়ার্ড, অন্যদিকে ডিভাইন গার্মেন্টস, সোজা সড়কের আরেকদিকে মইজ্জ্যারটেক এ ব্রিজঘাট।

একটু এগিয়ে গেলেই ইসলাম চেয়ারম্যানের মসজিদ সংলগ্ন দ্বিতীয় সেতুর একদিকে আজিমপাড়া, অন্যদিকে আয়ুববিবি কলেজ রোড, অন্যদিকে পুরাতন ব্রিজঘাট কাঁচাবাজার ও সোজাসুঁজি মইজ্জ্যারটেক।এসব এলাকায় আবার রয়েছে মিলকারখানা, ফ্যাক্টরী, স্কুল কলেজ ও বিভিন্ন ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান।

ফলে, দুই সেতু পার হতে ঝুঁকিপূর্ণ ১২ রাস্তা ডিঙানো যেকোন বয়সী মানুষ ও পণবাহী যানবাহনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অথচ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যানবাহন ও হাজার হাজার গার্মেন্টস কর্মী ও শিক্ষার্থীরাই প্রতিদিন ঝুঁকিতে পার করছে রাস্তার মোড়। যেকোন মুহুর্তে দূর্ঘটনার শঙ্কা রয়েছে।

কর্ণফুলীর সৈন্যেরটেক এলাকার দোকানদার শাহজাহান ও মো. সকির বলেন, সেতুর মুখেই উঁচু নিচু চৌ রাস্তার মোড়। অধিকাংশ সময় তাড়াহুড়ো করে রাস্তা পারাপার করতে চাইবে লোকজন। এসময় ঘটতে পারে সড়ক দুর্ঘটনা। সড়কের এই গুরুত্বপূর্ণ মোড়ে পুরাতন সড়ক বন্ধ করায় ঝুঁকি বাড়ছে পথচারীদের। পাশাপাশি সকল রাস্তার মোড় একই জায়গায় হওয়ায় বিকেলে সৃষ্টি হতে পারে যানজট। রাস্তা পারাপারে বাড়বে জনদুর্ভোগ।

মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের টিআই আনোয়ারুল আজিম বলেন, একই জায়গায় একাধিক রাস্তার সংযোগ হওয়ায় ঝুঁকি বাড়ে স্বাভাবিক। দরকার পরিকল্পিত সড়ক ব্যবস্থা। পুরাতন সড়ক সচল থাকলে ছোট বড় যানবাহন ঐ সড়কে চলাচল করতে পারত। কিন্তু এখন পথচারীর মধ্যে সচেতনতার অভাব রয়ে যাবে। যেহেতু এখানে ফুটওভার ব্রিজ নেই। অনেক ড্রাইভার কানে ইয়ারফোন লাগিয়ে কিংবা মুঠোফোনে কথা বলা অবস্থায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে দেখা যায় পথচারীদের। ফলে, দূর্ঘটনা ঘটে।’

জানতে চাইলে দোহাজারী সড়ক ও জনপদ উপ-বিভাগের প্রকৌশলী সুমন সিংহ বলেন, নতুন সেতু চালু হলে আগের সড়ক ও সৈন্যেরটেকের জরাজীর্ণ পুরাতন সেতু থাকবে না। ভেঙে ফেলা হবে। তখন হয়তো শৃঙ্খলা আসবে। আর অনিয়মের বিষয়টি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা হবে। যেহেতু অনেক জনপ্রতিনিধিরা ফোন করে বিষয়টি জানিয়েছেন।’

প্রসঙ্গত, সড়ক ও জনপদ বিভাগের অধীনে ঠিকাদারী প্রতিষ্ঠান কতৃক বাস্তবায়ন করা প্রকল্প হলো মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বর হতে পুরাতন ব্রীজঘাট-বিএফডিসি সড়কের র্নিমাণ কাজ। শুরু থেকেই স্থানীয়রা অভিযোগ তুলেছিলো যেনতেন ভাবে পাথরের পরিবর্তে ইটের খোয়া, মাটির পরিবর্তে নদীর বালি দিয়ে সড়কে কাজ করছিলেন।

সড়ক ও জনপদ উপ-বিভাগের তথ্য সুত্রে জানা যায়, এ প্রকল্পে উপজেলার মইজ্জ্যারটেক (বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু) চত্বর থেকে পুরাতন ব্রিজঘাট ফেরিঘাট সড়ক-বিএফডিসি সড়ক-আরবান আলী সড়ক পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার সড়কের দুপাশে প্রশস্ত করা হয়েছে এবং এ সড়কে থাকা দুটি পাকিস্থান আমলের পুরাতন সেতু ভেঙে নতুন ভাবে দুটি পাকা সেতু নির্মাণ কাজ চলছে।

তথ্যমতে, সেতুর দৈর্ঘ্য হওয়ার কথা ছিল ৩২ মিটার ও ৩৬ মিটার, প্রস্থ ১০ দশমিক ২৫ মিটার । মইজ্জ্যারটেক থেকে সাড়ে তিন কিলোমিটার সড়কের প্রশস্ত ১৮ ফুট হতে ২৪ ফুটে উন্নতিকরণ করার কথা থাকলেও এনিয়েও প্রশ্ন রয়েছে। সাড়ে পাঁচ কিলোমিটার এ সড়কের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৫৫ লক্ষ টাকা প্রায়। যে প্রকল্পের কাজের সময়সীমা ছিল ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান-রানা বির্ল্ডাস প্রাইভেট লিঃ, হাসান টেকনো বিল্ডার্স লিঃ ও সালেহ আহমেদ জে.বি এ প্রকল্পের কাজ করছেন।

এদিকে, কর্ণফুলী উপজেলার অতি গুরুত্বপূর্ণ সড়কের এসব কাজ দেখে স্থানীয় লোকজন মনে করেছেন প্রকল্পের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন এবং গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে অবহেলা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...