সোমবার, ২৭ জুলাই ২০২৬

দলের কর্মী হয়ে কাজ করে গেছেন তারেক সোলায়মান: আ জ ম নাছির

চট্টগ্রামের আলকরণ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা তারেক সোলায়মান সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে আলকরণ বায়তুর রহমান জামে মসজিদে মরহুমের কবরে রাজনৈতিক, সামাজিক সংগঠন ও পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জাতীয় শ্রমিকলীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ, আমরা ক’জন মুজিব সেনা, তারেক সোলায়মান সেলিম স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

দুপুরে আলকরণের ড্রিমল্যান্ড কমিউনিটি সেন্টারে তারেক সোলায়মান সেলিম স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। সভায় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে নিয়ে ছাত্রজীবন থেকে নিজেকে রাজনীতিতে নিবেদন করেছিলেন তারেক সোলায়মান সেলিম। আওয়ামী আদর্শের এই সৈনিক আজীবন দলের কর্মী হয়ে কাজ করে গেছেন। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে তৃণমূল পর্যায় থেকে গড়ে তুলেছেন হাজারো ত্যাগী কর্মী।

কর্মী সৃষ্টিতে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছিলেন তারেক সোলায়মান সেলিম। আওয়ামী লীগের কর্মী সৃষ্টির পাশাপাশি তিনি বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের মাধ্যমেও তৈরি করে গেছেন শত শত কর্মী। যারা আজ আওয়ামী আদর্শের ভ্যানগার্ড হিসেবে স্ব স্ব অবস্থান থেকে কাজ করছেন।

নগর আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও আলকরণ ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্বাস রানার সঞ্চালনায় সভায় নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক জালাল উদ্দিন ইকবাল, কার্যনির্বাহী সদস্য আবদুল লতিফ টিপু, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, গোলাম মোহাম্মদ জোবায়ের, আতাউল্লাহ চৌধুরী, আবদুস সালাম মাসুম, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সদস্য বোখারী আযম, নগর ছাত্রলীগ সহসভাপতি মো. ইমতিয়াজ বাবলা বক্তব্য দেন।

অনুষ্ঠানে আমরা ক’জন মুজিব সেনা’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা মো. ওসমান, জাফর আহমদ, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদেক হোসেন পাপ্পু, তারেক সোলায়মান সেলিমের ভাই তারেক ইমতিয়াজ ইমতু, চৌধুরী জহিরুদ্দিন মো. বাবর, সাইফুদ্দিন আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জানে আলম, ইউসুফ হারুন মাসুদ, মো. ফেরদৌস জাকী, মোজাম্মেল হক মানিক, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সহসম্পাদক ইয়াসির আরাফাত, মো. ইউনুস, সরফরাজ রবিন, সোহেল আলম, রবিউল, ছাত্রলীগ নেতা রাশেদ চৌধুরী, অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন সভাপতি জাহেদ হোসেন, ইউনিট আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন, এসএম নেছার আহাম্মদ, রফিক উদ্দিন শাহ, মো. আলমগীর, নাঈম উদ্দিন শাহ সাদ্দাম, মো. এহসান, সঞ্জয় মহাজন, মোহাম্মদ অনিক প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...