সোমবার, ২৭ জুলাই ২০২৬

বোয়ালখালীতে ১০৮ শতক সরকারি সম্পত্তি উদ্ধার

মো.জয়নাল, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী দীর্ঘ ২১ বছর পর এক বিএনপি নেতার কবল থেকে ১ একর ৮ শতক সরকারি সম্পত্তি উদ্ধার করে লাল পতাকা দিয়ে চিহ্নিত করে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার উপজেলার শ্রীপুরে এ অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।

তিনি জানান, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর গ্রামের বিএস খতিয়ানের দুইদাগে সরকারি ভেস্টেড প্রপার্টি (ভিপি) ১০৮শতক জমি বেদখলে ছিলো। স্থানীয় এক ব্যক্তির অভিযোগ পেয়ে অবৈধ দখলকারীকে উচ্ছেদ করে লাল পতাকা দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে।

জানা গেছে, উদ্ধারকৃত এ সম্পত্তি স্থানীয় শশাংক বসু, বরদা কিংকর বসু ও শংকর বসুদের দুই দাগে ১৪৭ শতক সম্পত্তি ছিলো। পরবর্তীতে বিএস জরিপে দুই দাগের ১০৮ শতক সম্পত্তি ভিপি সম্পত্তি হিসেবে অর্ন্তভুক্ত হয় (ভিপি মামলা নং-০১/৯৬-৯৭)।

বিগত ২০০১ সালে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান বিএনপি নেতা মো. আজিজুল হক তার স্ত্রীর নামে এ সম্পত্তি একসনা ইজারা নেন। একই সাথে ইজারাকৃত সরকারি সম্পত্তিসহ স্থানীয় বসুদের ব্যক্তি মালিকানা সম্পত্তিও দখল করে নেন আজিজুল হক।

এদিকে সরকারি সম্পত্তির ইজারার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তিনি কোনো প্রকার নবায়ন ছাড়াই ভোগ দখলে ছিলেন বলে অভিযোগ রয়েছে। এতে দীর্ঘ ২১ বছর রাজস্ব বঞ্চিত হয় সরকার।

গত ১৭ জানুয়ারি রবিবার এ সম্পত্তি বিএনপি নেতা আজিজুল হক আবারো ঘেরা বেড়া দিয়ে দখলে নিতে চাইলে স্থানীয় পলাশ বোস সরকারি কমিশনার (ভূমি) কাছে সরকারি সম্পত্তি ও ব্যক্তি মালিকানা সম্পত্তি রক্ষার আবেদন জানান। এরই প্রেক্ষিতে এ উদ্ধার অভিযান চালানো হয়।

এ উচ্ছেদ অভিযানে উপজেলা ভূমি অফিসের কানুনগো আশীষ তরু চাকমা, ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. সালাউদ্দীন ও পম্পী বড়ুয়া উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...