সোমবার, ২৭ জুলাই ২০২৬

রিয়াজ ভাই দয়া করে নোংরামি করবেন না: জায়েদ খান

শুক্রবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এ নির্বাচনে লড়ছে দুটি প্যানেল, একটি ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও অন্যটি মিশা সওদাগর-জায়েদ খান। ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে ঝিমিয়েপড়া এফডিসিতে। প্রতিদিনই দুই প্যানেলের প্রার্থী, ভোটার, সাংবাদিকরা সেখানে যাচ্ছেন, সেখানে চলছে প্রচারণা।

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শিল্পী সমিতির ভোটাধিকার হারানো ১৮৪ জন ভোটারের মধ্যে কয়েকজনের সঙ্গে সেখানে দেখা হয় নায়ক রিয়াজের। যিনি এবারের নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহসভাপতি পদে লড়ছেন। দেখা যায় রিয়াজকে ঘিরে বেশ বড়সড় জটলা বেঁধে আছেন তারা। এ সময় ভোটাধিকার হারানো এক বৃদ্ধ শিল্পী রিয়াজকে জড়িয়ে ধরে কাঁদছেন!

সেই কান্নার সঙ্গে সামিল দিয়ে চিত্রনায়ক রিয়াজও হাউমাউ কেঁদেছেন। তবে এ বিষয়টি নিয়ে জায়েদ খান একটু ভিন্ন কথা বলেছেন গতকাল গভীর রাতে তার বাসার এক সংবাদ সম্মেলনে। চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মূলত, এ প্রসঙ্গে মঙ্গলবার (১৮ জানুয়ারি) গভীর রাতে নিজ বাসভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নানান বিষয়ে কথা বলতে গিয়ে চিত্রনায়ক জায়েদ খান বেশ কিছু কথা বলেন রিয়াজ সম্পর্কে।

জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ সম্পর্কে জায়েদ বলেন, ‘এখন যা ইস্যু হচ্ছে বা কিছু হচ্ছে তা নির্বাচনকে কেন্দ্র করেই হচ্ছে। রিয়াজ ভাই মেকি কান্না কাঁদতেছেন, অথচ তিনিই ২০১৭ সালে সহযোগী যাচাই-বাছাই করেছেন আমাদের সঙ্গেই। তখন তিনি ভেটো দেননি। রিয়াজ ভাই আপনি সম্মানিত মানুষ, সম্মান নিয়েই আমাদের ওপর থাকেন। আপনাদের থেকে আমরা ভালো জিনিস শিখছি। আপনারা সিনিয়র, আপনাদের দেখানো পথেই আমরা হাঁটব। আমাদের খারাপ কিছু দেখলে আপনারা শাসন করবেন, কিন্তু দয়া করে নোংরামী করবেন না।’

জায়েদ খান আরও বলেন, ‘শিল্পীরা ভোট দেবেন, যদি তারা ভোট না দেন আমি মাথা নিচু করে চলে যাব। কিন্তু ভোটের আগেই যে নোংরামি শুরু হলো তা দুঃখজনক। আমি অবাক হয়ে গেছি যে, যে প্যানেলে কাঞ্চন ভাই, রিয়াজ ভাই, অমিত ভাইয়ের মতো সিনিয়র মানুষগুলো আছে তারা এই জিনিসগুলো দেখবে না!

রিয়াজ প্রসঙ্গে জায়েদ খান আবারও বলেন, সহযোগীদের সংখ্যা নিয়ে মামলা চলমান, কোর্টে বিচারাধীন। এটা নিয়ে কেন আন্দোলন হবে? এই ইস্যুতে যে রিয়াজ ভাই আজকে কাঁদলো, এটা দেখতে আমার খুব হাস্যকর লেগেছে। আপনি সিনিয়র মানুষ, অভিনয় করে কাঁদতেছেন কেন! কি দরকার ভাই আপনার? অথচ সহযোগী যাচাইয়ের ফর্মে কিন্তু ওনার স্বাক্ষর আছে, ওই ফাইলও আছে আমার কাছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...