সোমবার, ২৭ জুলাই ২০২৬

ভিসির পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে এ কর্মসূচি ঘোষণা করেন তারা। দাবি আদায় না হলে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপিসহ কঠোর কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দেয়া হয়।

এর আগে রাত সাড়ে দশটায় উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভরত সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে রাষ্ট্রপতি বরাবর খোলা চিঠি পাঠ করেছেন আন্দোলনরত এক শিক্ষার্থী। তারা এই চিঠি গণমাধ্যমকর্মীদের কাছেও পাঠিয়েছেন।

চিঠিতে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া ভবনের সামনে ৩ দফা দাবিতে আন্দোলনরত বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাত্রী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ‘বিনা উস্কানিতে সুপরিকল্পিতভাবে’ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ মদদে পুলিশের হামলার অভিযোগ করা হয়।

খোলা চিঠিতে আরও বলা হয়, জনগণের টাকায় কেনা আধুনিক অস্ত্রসজ্জিত পুলিশের নির্বিচার লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের শিকার হয় নিরস্ত্র শিক্ষার্থীরা।
এতে অন্তত ৪০ জন শিক্ষার্থী, যাদের মধ্যে ছাত্রীর সংখ্যা ২০ এর বেশি গুরুতর আহত হয়েছে বলেও অভিযোগ করা হয়।

শিক্ষার্থীদের উপর এমন হামলা চালানোর মাধ্যমে উপাচার্য দায়িত্ব পালনের নৈতিক, যৌক্তিক ও সাংবিধানিক যোগ্যতা হারিয়েছেন ‍উল্লেখ করে তাকে অপসারণের আবেদন জানানো হয় চিঠিতে।

চিঠিতে রাষ্ট্রপতির কাছে অভিযোগ করা হয়, “বিশ্ববিদ্যালয়ে গতদিনের হামলার পর আজ [সোমবার] সারাদিন ক্যাম্পাসে ও বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে জলকামান ও রায়টকারসহ পুলিশের উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে অনিরাপত্তার পরিবেশ তৈরি করেছে।”

তাই বিশ্ববিদ্যালয়ের মহামান্য আচার্যের কাছে অবিলম্বে ক্যাম্পাসে মোতায়েন করা অতিরিক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহারের নির্দেশ দেওয়ার আবেদন জানান।

এর আগে, সোমবার রাতে শিক্ষার্থীদের সাথে ফোনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সমাধানে ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার আশ্বাস দেন মন্ত্রী।

গতকাল থেকে ভিসির পদত্যাগ দাবিতে, হল ত্যাগের নির্দেশনা অমান্য করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের শিক্ষার্থীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করার অভিযোগ তুলে হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজার পদত্যাগ দাবিতে গত বৃহস্পতিবার রাতে আন্দোলনে নামেন ওই হলের শিক্ষার্থীরা।

আন্দোলনের চতুর্থ দিন রোববার তারা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। বিকাল ৫টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে।

ওই সময় আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে, কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শিক্ষার্থী, কর্মকর্তাসহ অর্ধশত আহত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...