সোমবার, ২৭ জুলাই ২০২৬

চ‌বি শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি ড. সেলিনা আখতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপ‌তি হ‌লেন আওয়ামীপন্থী বিদ্রোহী প্রার্থী অধ্যাপক ড. সেলিনা আখতার। এর আ‌গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ।

আজ সোমবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোটগ্রহণ করা হয়।

সভাপতি পদে ৩৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হলুদ দলের বিদ্রোহী প্রার্থী ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. সেলিনা আখতার। অপরদিকে হলুদ দলের মনোনীত সভাপতি প্রার্থী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাে. হানিফ সিদ্দিকী পেয়েছেন ২৯৬ ভোট।

সহ-সভাপতি পদে হলুদ দলের মনোনিত প্রার্থী ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল হক ৩৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিদ্রোহী প্রার্থী ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমন বড়ুয়া পেয়েছেন ২৭৯ ভোট।

কোষাধ্যক্ষ পদে হলুদ দল মনোনীত চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন ৩৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিদ্রোহী প্রার্থী ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমন গাঙ্গুলী পেয়েছেন ৩৩১ ভোট।

যুগ্ম সম্পাদক পদে সর্বোচ্চ ৪০৭ ভোট পেয়ে বিদ্রোহী প্রার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক এসএএম জিয়াউল ইসলাম নির্বাচিত হয়েছেন। অপরদিকে হলুদ দর মনোনীত প্রার্থী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক হেলাল উদ্দিন আহম্মদ পেয়েছেন ২৭১ ভোট।

এ ছাড়া ৭টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হলুদ দলের মনোনিত প্রার্থীরা। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ। সদস্য পদে জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের নাজনীন নাহার ইসলাম, বাংলা বিভাগের শারমিন মুস্তারী, সমাজতত্ত্ব বিভাগের মুহাম্মদ শোয়াইব উদ্দিন হায়দার, রসায়ন বিভাগের ফণী ভূষণ বিশ্বাস, পদার্থবিদ্যা বিভাগের সৈয়দা করিমুন্নেছা ও আইন বিভাগের হোছাইন মোহাম্মদ ইউনুছ সিরাজী।

শিক্ষক সমিতির নির্বাচনে টানা দশমবারের মত পূর্ণ প্যানেলে নির্বাচিত হয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের হলুদ দল। তবে গত দুই বছরের মত এবারও নির্বাচনে অংশ নেয়নি বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুর বলেন, ওমিক্রনের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ভেবেছিলাম ভোটারদের উপস্তিতি কম থাকবে। তবে সকাল থেকেই ভোটারদের উপস্তিতি ভালো ছিল। সুষ্ঠু ভাবে ভোটগ্রহণ এবং গণনা সম্ভব হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...