সোমবার, ২৭ জুলাই ২০২৬

তৈমুরের বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন আইভি

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে পরাজিত প্রার্থী তৈমুর আলম খন্দকারের বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন বিজয়ী প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে কুশল বিনিময় করতে শহরের মাসদাইর এলাকায় তৈমুরের বাসায় যান তিনি।

এসময় দুই প্রার্থীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। একে অপরকে মিষ্টি খাওয়ান তারা।

গতকাল রোববার (১৬ জানুয়ারি) নাসিক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুরের চেয়ে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন আইভী। এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে মেয়র হন আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী।

তৈমুর জানান, আইভীর পরিবারের সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে। এজন্যই এ কুশল বিনিময়।

আইভীও একই সুরে কথা বলেন। তিনি জানান, তৈমুর তার পরিবারেরই সদস্য। এজন্যই মিষ্টি নিয়ে এসেছেন। সবাইকে মিষ্টি খাওয়াচ্ছেন।

নাসিক নির্বাচনের ভোটগ্রহণ গতকাল সকাল ৮টা থেকে ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। রাতে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।

এতে দেখা যায়, ১৯২ কেন্দ্রে নৌকা মার্কায় আইভী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি মার্কায় তৈমুর পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...