সোমবার, ২৭ জুলাই ২০২৬

ভোক্তা অধিকার আইনে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরের ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় জ‌রিমানা করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন না করা, খাদ্যে অননুমোদিত রং ব্যবহার, অপরিষ্কার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ পণ্যের গায়ে নতুন মেয়াদ দিয়ে বিক্রির জন্য রাখায় এসব জরিমানা করা হয়।

সোমবার (১৭ জানুয়ারি) বা‌ণিজ্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের মহাপ‌রিচালকের অ‌র্পিত ক্ষমতাব‌লে এবং চট্টগ্রামের জেলা প্রশাসকের সা‌র্বিক সহায়তায় ডবলমুরিং ও খুলশী এলাকায় এ অভিযান চালানো হয়।

অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যাল‌য়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী প‌রিচালক নাস‌রিন আক্তার, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন এ অভিযানে অংশ নেন।

সিএমপির সহযোগিতায় পরিচালিত অভিযানে খুলশী থানা এলাকায় বনফুলের একটি আউটলেটকে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৫ হাজার টাকা, ফার্মভিলে আগ্রাবাদ আউটলেটকে মেয়াদোত্তীর্ণ পণ্য এবং পণ্যের গায়ে নতুন মেয়াদ দিয়ে বিক্রির জন্য রাখায় ৫০ হাজার টাকা, মৌসুমি স্টোরের বিভিন্ন পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকার ১০ হাজার টাকা এবং বনফুল চৌমুহনী, আগ্রাবাদ আউটলেটকে মেয়াদোত্তীর্ণ পণ্যে নতুন মেয়াদ সংযোজন করে বিক্রির জন্য রাখায় ৬০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আদায় করা হয়।

জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে বলে জানান মো. আনিছুর রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...