সোমবার, ২৭ জুলাই ২০২৬

আরসা প্রধানের ভাই আটকের ঘটনায় ৩ মামলা দায়ের

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি।

রোহিঙ্গা ক্যাম্প থেকে নিষিদ্ধ সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) প্রধান আতাউল্লাহ প্রকাশ আবু আম্মার জুনুনীর ভাই মো. শাহ আলীকে(৫৫) আটকের ঘটনায় উখিয়া থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে রবিবার (১৬ জানুয়ারি) বিকালে আটক রোহিঙ্গা সস্ত্রাসীর বিরুদ্ধে মাদক, অস্ত্র ও অপহরণের দায়ে এসব মামলা রুজু করা হয়। মামলা নম্বর সমূহ ৬৬,৬৭ ও ৬৮।

এর আগে একই দিন ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ৬নং ক্যাম্পে অভিযান চালিয়ে মো. শাহ আলীকে অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ আটক করে১৪ এপিবিএন।

১৪ আর্মড পুলিশ ব্যাটলিয়ন এর অধিনায়ক এসপি মো. নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে মিয়ানমারের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আরসা’র প্রধান নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনুনীর ভাই।

ড্রোন দিয়ে অভিযান পরিচালনা করে পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার সময় এখানে চোখ বাধা অবস্থায় সাদিকুল নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।

সাদিকুলকে জিজ্ঞাসাবাদে তিনি জানান তাকে এখানে আটকে রেখে নির্যাতন করা হয় এবং টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারলে তাকে মেরে ফেলার হুমকিও দেয় বলে জানায়।

এ সময় ক্যাম্প-৬, ব্লক- সি-১০ এর তার নিজ বাসা থেকে ১টি একনলা বন্দুক এবং ১ হাজার পিস ইয়াবা, ১ লক্ষ ১০ হাজার নগদ টাকা ও ১টি বড় চাকু উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ বলেন এ ঘটনায় অস্ত্র,অপহরণ ও মাদকসহ ৩ টি মামলা দায়ের করে সোমবার সকালে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

ঈদগাঁওতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত

কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে শাহ ফকির বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১:০৩ মিনিটে এ...

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই...

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।মন্ত্রী আজ সকালে রাজধানীর...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...