সোমবার, ২৭ জুলাই ২০২৬

আইভীর হ্যাট্রিক জয়

টানা তৃতীয়বারের মত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মেয়র নির্বাচিত হলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ শহরে তার যে জনপ্রিয়তা তাতে এই ফলাফল অনেকটা প্রত্যাশিতই ছিল।

৫ লাখ ১৭ হাজার ৩৬১ ভোটের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ প্রতীকে ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ‘হাতি’ প্রতীকে তৈমুর আলম খন্দকার ৯২ হাজার ১৭১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

রোববার রাতে ভোট গণনা শেষে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বেসরকারি এ তথ্য জানান হয়। ফলাফল অনুযায়ী এবার ৬৯ হাজার ১০২ ভোটের ব্যবধানে জিতলেন আইভী।

এর আগে গত দুই নির্বাচনে প্রথমবার লক্ষাধিক ভোট এবং দ্বিতীয়বার প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন। ১৬ জানুয়ারির এই বিজয়ের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো নাসিক মেয়রের চেয়ারে বসতে যাচ্ছেন তিনি।

তৃতীয় নাসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় সকাল আটটায় আর ভোটগ্রহণ শেষ হয় বিকাল চারটায়। এদিকে লাইনে ভোটার থাকায় কিছু কেন্দ্রে নির্ধারিত সময়ের পরেও চলে ভোটগ্রহণ।

এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোট ভোটারের মধ্যে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। মোট ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন এবং হিজরা ৪ জন। এর আগে ২০১৬ সালের নাসিক নির্বাচনে মোট ভোটার ছিল ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। সে অনুযায়ী নতুন ভোটার ৪২ হাজার ৯৩০ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...