সোমবার, ২৭ জুলাই ২০২৬

হাটহাজারীতে ট্রাক- জীপ সংঘর্ষে হেলপারের মৃত্যু, আহত ২

বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধি :

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় মোঃ সাজিম (১৮) নামে এক জীপ গাড়ীর হেলপারের মৃত্যু হয়েছে। এসময় ড্রাইভার মোঃ লোকমান ( ২৮) ও আরেক হেলপার মোঃ তারেক (১৭) গুরুতর আহত হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) সকালে হাটহাজারী – নাজিরহাট মহাসড়কের মিরেরহাট সংলগ্ন বড়ুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজিম মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মনার বাড়ীর আবদুল মান্নানের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায, রোববার সকালে হাটহাজারীগামী একটি ইটবোঝাই জীপগাড়ি মিরেরহাট সংলগ্ন বড়ুয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়।

এতে জীপগাড়ির সামনের চাকা খুলে গিয়ে দুর্ঘটনা পতিত হয়। দুর্ঘটনায় ড্রাইভার ও হেলপারসহ তিন জন আহত হয়। উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাজিমকে মৃত বলে ঘোষণা করেন। ড্রাইভার ও হেলপারের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন।

আহত জীপগাড়ির ড্রাইভার লোকমান মির্জাপুর ইউনিয়নের কালাবাদশা পাড়ার পন্ডিত বাড়ির এজাহার মিয়ার পুত্র ও একই ইউনিয়নের মোঃ তারেক মনার বাড়ীর নুর মিয়া পুত্র। রাউজান হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো তাহের সড়ক দুর্ঘটনায় এক গাড়ীর হেলফারের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন। দুর্ঘটনা কবলিত গাড়ীটি আটক করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...