মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বাঁশখালী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থীর প্রচারণায় হামলা,আহত ৩

জসীম উদ্দীন

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রাম বাঁশখালী পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোবাইল প্রতীকের নির্বাচনী প্রচার গাড়িতে হামলায় তিনজন আহত ও মাইকিং গাড়িতে মাইকের যাবতীয় সরঞ্জাম ভেঙ্গে চুরমার করে দিয়েছে দুর্বৃত্তরা।

জানা যায়, আগামী ১৬ জানুয়ারি রবিবার বাঁশখালী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের প্রচার-প্রচারণা কে কেন্দ্র করে বিএনপি’র সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনীর প্রচারণা গাড়িতে আজ ১২ জানুয়ারী ২০২২ বুধবার রাত ৭ টা ৪৫ মিনিটের দিকে পৌরসভার অলি মিয়ার দোকান নামক স্থানে এই হামলা চালায়।

আহত ব্যক্তিরা হলেন, বাঁশখালী পৌরসভা ৩ নং ওয়ার্ডের নেয়াজর পাড়ার মৃত দুলা মিয়ার পুত্র মানিক (২৭), একই এলাকার বদিউল আলম এর পুত্র শহিদুল ইসলাম(২১) পৌরসভার ৫ নং ওয়ার্ডের শওকত আকবরের পুত্র তানবীর (২২) সবাই প্রাথমিক চিকিৎসা নেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

একই গাড়িতে থাকা হামলার স্বীকার ব্যক্তিরা বলেন, প্রতিদিনের মত আমরা শান্তিপূর্ণভাবে মোবাইল প্রতিকের জন্য মাইকিং করে আসছিলাম, মাইকিং শেষ হওয়ার একটু আগ মুহূর্তে অলি মিয়ার দোকান নামক স্থানে মাইকিং করতে গেলে দশ থেকে পনের জন মুখোশধারী সন্ত্রাসী আমাদের গাড়ি গতিরোধ করে, আমাদের থেকে মাইকের স্পিকার চিনিয়ে নেয়। আমাদের গাড়ি থেকে নামিয়ে লাঠি দিয়ে এলোপাথাড়ি প্রহার করতে থাকে। এক পর্যায়ে এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আমাদের মাকিংয়ের যাবতীয় সরঞ্জাম ভেঙ্গে চুরমার করে। বর্তমানে আমরা বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছি।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন মুঠোফোনে বলেন, আমি তো আইন-শৃঙ্খলা মিটিংয়ের জন্য চট্টগ্রাম ডিসি অফিসে আছি, এ বিষয়ে আমাকে আরেকজনে ও কল দিয়েছিল। যাই হোক আপনি যেহেতু বলছেন ঘটনার সত্যতা যাচাই করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...