শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মুজিববিহীন বাংলায় তার মেয়ে সোনার বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন: নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, মুজিববিহীন বাংলায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর এ বাংলাদেশ তার সার্থকতা নিয়ে আসবে।

সোমবার সকালে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৭টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ও মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য এবিএম রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন প্রমুখ।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি এই বাংলা মাকে স্বাধীন করেছিল। পাকিস্তানি কারাগারে বঙ্গবন্ধু মুজিব থাকার কারণে বঙ্গবন্ধুবিহীন বাংলায় ছিল স্বাধীনতার অপূর্ণতা। সেই ১০ জানুয়ারি বঙ্গবন্ধু তার প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশে ফিরে আসার মধ্য দিয়ে বাঙালি জাতি তার স্বাধীনতা মুক্তিযুদ্ধের পূর্ণতা পেয়েছিল।

বাঙালি জাতি যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে এ যুদ্ধবিধ্বস্ত দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল সেই মুহূর্তে জাতির পিতাকে সপরিবারে হত্যা করে একাত্তরের পরাজিত অপশক্তি। মুজিববিহীন বাংলায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সামারি ট্রায়ালে উপস্থাপন এক বছরের কারাদণ্ড 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীতে ১৬ পিস ইয়াবাসহ মোঃ আমির...

বান্দরবানের টংকাবতী সেনাবাহিনীর সফল অভিযান,অপহৃত ৬ রাবার শ্রমিক উদ্ধার

বান্দরবানে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে উদ্ধার করে নিরাপদে...

চবিতে ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম কেন্দ্রীয় মন্দির...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে...

বোয়ালখালীতে টেক্সী টেম্পু মুখোমুখি সংঘর্ষ আহত ৫

বোয়ালখালীতে টেক্সী টেম্পু মুখোমুখি সংঘর্ষে আহত ৫ আহত হয়েছে।...

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

আরও পড়ুন

ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সামারি ট্রায়ালে উপস্থাপন এক বছরের কারাদণ্ড 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীতে ১৬ পিস ইয়াবাসহ মোঃ আমির হোসেন (৪৫) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বুধবার বায়েজিদ বোস্তামী থানাধীন বাস্তুহারা পূর্বপাড়া বার্মা...

বান্দরবানের টংকাবতী সেনাবাহিনীর সফল অভিযান,অপহৃত ৬ রাবার শ্রমিক উদ্ধার

বান্দরবানে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে উদ্ধার করে নিরাপদে তাদের পরিবারের কাছে পৌছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।বাংলাদেশ সেনাবাহিনীর, বান্দরবান রিজিয়নের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি...

চবিতে ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম কেন্দ্রীয় মন্দির ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে কোতোয়ালী থানাধীন লালদিঘী এলাকায় সন্দেজনক ভাবে ঘুরাফেরা করাকালে তাদের গ্রেপ্তার...