বুধবার, ২৯ জুলাই ২০২৬

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বির্শ্বের কাছে প্রশংসা কুড়িয়েছে

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তুরষ্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু বলেন, তুরষ্ক বাংলাদেশের পাশে রয়েছে। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য মাদার অব হিউমিনিটি বলে উল্লেখ করেন।

শনিবার সকালে বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পে গেল বছরের ২২ মার্চের অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া তার্কিশ সরকারি সংস্থা আফাদ পরিচালিত ৫০ শয্যার ফিল্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। এক দিনের সফরে এসেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু।

এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বক্তব্য রাখেন।

পরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী একই এলাকায় অগ্নিকাণ্ডে আশ্রয়হারা রোহিঙ্গাদের জন্যে নির্মাণাধীন অস্থায়ী আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি রোহিঙ্গা যুবকদের সঙ্গে কিছুটা সময় খেলায় মাতেন। আর বিভিন্ন বয়সের মানুষের সঙ্গে কথা বলেন।

পরে তিনি ১৭নং রোহিঙ্গা ক্যাম্পে তুর্কি রেড ক্রিসেন্টের স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন পরিচালিত রোহিঙ্গা দ্বারা সাবান তৈরির কারখানা পরিদর্শন করেন।

এসময় রোহিঙ্গা শরণার্থীদের বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান এবং জীবন ধারণে সাহায্য করে আসছে। তিনি রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন। দুর্যোগ ব্যববস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে তুরষ্কের সহযোগীতা মূলক কর্মকান্ডের জন্য ধন্যবাদ জানান। দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে বলে উল্লেখ করেন।

মন্ত্রীকে স্বাগত জানাতে রোহিঙ্গা বাচ্চারা বাংলাদেশ ও তুরস্কের পতাকা নেড়ে স্বাগত জানায়।তিনি বাচ্চাদের সাথে হাসিমুখে কথা বলেন এবং প্রত্যেকের নাম জিজ্ঞাসা করেন। তিনি টার্কিশ প্রতিষ্ঠানগুলো ঘুরে ঘুরে দেখেন এবং কার্যক্রম সম্পর্কে জানেন।

এর আগে তিনি ৮ এপিবিএন আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৯ এ অবস্থিত তুর্কি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় দুর্যোগ ব্যববস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো: আনোয়ার হোসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, পুলিশ সুপার মো:হাসানুজ্জামান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ্ রেজওয়ান হায়াত, ঢাকাস্থ তুর্কি দূতাবাসের কর্মকর্তা ও অধিনায়ক ১৪, ১৬,৮ এপিবিএন, কক্সবাজার, পুলিশ সুপার কক্সবার,এস এম ইসতিয়াক রহমান ক্যাম্প১৭ সিআইসিসহ রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত অন্যান্য সংস্থার কর্মকর্তা এবং তুরষ্কের অফিসিয়াল পদস্থ কর্তকর্তাগণ উপস্থিত ছিলেন।

১৪ এপিবিএন আওতাধীন তুরষ্কের স্থাপনা পরিদর্শন শেষে তিনি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার ইয়াহিয়া গার্ডেন এলাকায় অবস্থিত তুর্কিস রেস্টুরেন্ট “TIKA Kitchen “” এ মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।পরবর্তীতে তাকে জেলা পুলিশ ও এপিবিএনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

ক্যাম্প পরিদর্শন শেষে দুপুরে বিশেষ বিমানযোগে ঢাকার উদ্দেশে রওয়ানা হন সোলাইমান সয়লু। বিকেলে ঢাকায় পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়ে রাতেই তুরস্কে ফিরে যাওয়ার কথা রয়েছে তার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...