রবিবার, ১৭ মে ২০২৬

এবারও নিতে হবে মুভমেন্ট পাস

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার (২৮ জুন) থেকে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। বিগত সময়ের চেয়ে এবারের লকডাউনে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হবে।

আজ শনিবার (২৬ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর বিস্তারিত জানা যাবে।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে গত বারের মতো এবারও জরুরি প্রয়োজনে চলাচলের জন্য মুভমেন্ট পাস দেওয়া হবে। কেউ যাতে ফাঁকি দিয়ে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করতে না পারে সেজন্যই মুভমেন্ট পাসের প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৫ জুন) রাতে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়।

মুভমেন্ট পাসের বিষয়ে আজ শনিবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও জানায় পুলিশ সদর দফতর।

সাংবাদিকদের মুভমেন্ট পাস প্রয়োজন হবে না বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিয়ত করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল রাতে সোমবার সকাল ৬টা থেকে কঠোর লকডাউনের ঘোষণা দেয় সরকার।

এবারের লকডাউনে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে মাঠে কাজ করবে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে বের হতে পারবে না। এছাড়া বন্ধ থাকবে সরকারি-বেসরকারি অফিস সহ দূর পাল্লার বাস চলাচল। তবে চালু থাকবে জরুরি পণ্য সেবা সরবরাহ যান।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে মুভমেন্ট পাস অ্যাপের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে অগ্নিকাণ্ডে ৫০টি দোকানপাট ও বসতঘর ক্ষতিগ্রস্ত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাঘমারা বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়...

ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক...

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

আরও পড়ুন

ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ।শনিবার (১৬ মে) উপজেলার পাইন্দং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পেলাগাজীর...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে এবং চলমান কার্যক্রম সফল হলে আগামী ডিসেম্বরের মধ্যে নগরীর ৮০ থেকে ৯০ শতাংশ জলাবদ্ধতা কমে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ৩০৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যে বেসরকারি...