শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের মানববন্ধন

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক’র নেতৃত্বে ঢাকা টিএসসি রাজু ভাস্কর্যের সামনে গত ৩১ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী ১২ জানুয়ারি ২০২২ বিপ্লব মহানায়ক মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী নেতা তারকেশ্বর দস্তিদার’র ৮৯তম ফাঁসি দিবসের আগে ঐতিহাসিক নিদর্শন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফাঁসি মঞ্চে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার’র নাম ও ম্যুরাল সংযুক্ত করার দাবি জানান।

বক্তারা আরো বলেন, কারাগারে ফাঁসির মঞ্চে বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের নাম ও ম্যুরাল স্থাপনের জন্য গত ২৬ আগষ্ট ২০১৮ ইং জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। পরবর্তীতে ১২ অক্টোবর ২০১৮ ইং সাংবাদিক সম্মেলন ও ২২ মার্চ ২০১৯ইং চট্টগ্রামের প্রগতিশীল সমাজ মানববন্ধন করে প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়। কিন্তু প্রশাসন কোন ভূমিকা না রাখার কারণে আমরা আজকে রাজপথে দাঁড়াতে বাধ্য হয়েছি। যখন দেশে মুজিব শতবর্ষ, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও জাতীয় কবি কাজী নজরুলের বিদ্রোহী কবিতার শতবর্ষ পালনের মধ্য দিয়ে সরকার স্বাধীনতার অস্তিত্ব রক্ষার জন্য অনেক প্রশংসনীয় ভূমিকা রাখলেও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের স্মৃতি রক্ষায় কোন ভূমিকা না রাখার জন্য বক্তারা দুঃখ প্রকাশ করেন।
বক্তারা আরো বলেন, ১৯৩৪ সালের ১২ জানুয়ারি রাত ১ঘটিকায় ব্রিটিশদের সাজানো ৩য় অস্ত্রাগার লুণ্ঠন মামলায় ভারতীয় দন্ডবিধির ১২১ ধারায় বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারকে একই সাথে একই সময়ে একই ফাঁসির মঞ্চ চট্টগ্রাম কারাগারে ফাঁসিতে প্রাণ দেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে উক্ত ফাঁসির মঞ্চে মাস্টারদা সূর্য সেনের নাম ও ম্যুরাল ২০১২ সালে প্রশাসন স্থাপন করলেও কিন্তু বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের কোন স্মৃতিচিহ্ন নেই। এভাবে চলতে থাকলে একদিন ইতিহাসের পাতা থেকে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার হারিয়ে যাবে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব মোঃ তানভীর আহমেদ, মোঃ জসিম উদ্দীন, মোঃ সাইফুল কবির, সজল চৌধুরী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের...

আরও পড়ুন

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আরাফাতুল ইসলাম মিজবাহ এবং সাধারণ...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী সম্পন্ন হয়েছে।আজ রবিবার সরকারি...