শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পাহাড়ে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: শিক্ষা বর্ষে প্রথম দিনে,শিক্ষার্থীরদের জনে জনে,বই নিবে খুশি মনে – এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বিলাইছড়ি উপজেলার সব-কটি বিদ্যালয়ে বই বিতরণ বা বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিতরণ করা হয়েছে মাতৃভাষার বইও।

পহেলা জানুয়ারী (শনিবার) প্রথম দিনে বই হাতে পেয়ে খুবই খুশি শিক্ষার্থীরা।

বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সঙ্গে মুঠো ফোনে কথা হলে তারা জানান, বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘল ছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্য, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা।

২ নং কেংড়াছড়ির ইউনিয়নের কেরনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও কুতুব দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং কেংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষা অফিসার রুপময় চাকমা।

এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল) এবং মহিলা মেম্বার, ওয়ার্ড মেম্বার ও স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটি অবিভাবকবৃন্দ।

উপজেলায় মাধ্যমিক, নিম্ম মাধ্যমিক ও প্রাথমিক সরকারি – বেসরকারি মিলে মোট – ৫৯ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এইসব বই বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...

বাঁশখালীর উপকুলীয় সরলে মাছের ঘের নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ১, গু‌লি‌বিদ্ধ অনেকে

চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং গু‌লি‌বিদ্ধ হ‌য়ে অ‌নে‌কে আহত...