শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বোয়ালখালীতে অস্ত্রসহ গ্রেফতার তিন

বোয়ালখালী প্রতিনিধি :

বোয়ালখালীতে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে অস্ত্রসহ ব্যবহৃত একটি প্রাইভেট সিএনজি অটো রিকশা উদ্ধার করা হয়।

শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরখিজিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড কার্তুজ, দুইটি রাম দা, একটি কাটার, লোহার রড, প্লাস ও আসামীদের ব্যবহৃত একটি প্রাইভেট সিএনজি অটোরিকশা (চট্টমেট্রো- দ-০২-৩০০১)জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, নগরীর বায়েজিদ থানার চালিতাতলি দারোগাবাড়ির মৃত নুর আলমের ছেলে মো. বখতেয়ার উদ্দিন রুবেল (৩২), নোয়াখালী জেলার হাতিয়ার ভয়ারচর ৩নং ওয়ার্ডের মৃত আজাদ হোসেনের ছেলে মো. আলতাফ (৩৫) ও রাউজান উপজেলার গহিরা তোয়াই নগরের মনসুর সিদ্দিকীর ছেলে ইমতিয়াজ উদ্দিন সুমন (২৮)।

আসামীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...