বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

দুই বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস

রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। খবর বাসসের।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস রয়েছে।

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এ ছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মঙ্গলবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেখানে তাপমাত্রা কম থাকায় শীতের তীব্রতা বাড়ছে।

এ ছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ১২ দশমিক ৫, চট্টগ্রামে ১৫ দশমিক ৬, সিলেটে ১৪ দশমিক ৪, রাজশাহীতে ১২ ডিগ্রি, রংপুরে ১৩ ডিগ্রি, খুলনায় ১৪ দশমিক ৮ এবং বরিশালে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পানিতে ডুবে থাকা চট্টগ্রাম-দোহাজারী ৪৭ কি.মি. রেলপথ ৫ ফুট উঁচু করা হবে

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের ষোলশহর-জান আলী হাট সেকশনের বিভিন্ন স্থানে কোথাও...

ঈদগড়ে পাহাড়ি ঢলের স্রোতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে ভেসে...

প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে...

চট্টগ্রামের পাঁচলাইশ চশমা পাহাড় ও জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এবং চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ...

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধসে শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে...

কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি ব্যবস্থার উন্নতির লক্ষ্যে সরকারের নেয়া পদক্ষেপের নানা...

আরও পড়ুন

পানিতে ডুবে থাকা চট্টগ্রাম-দোহাজারী ৪৭ কি.মি. রেলপথ ৫ ফুট উঁচু করা হবে

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের ষোলশহর-জান আলী হাট সেকশনের বিভিন্ন স্থানে কোথাও কোথাও লাইন ১-২ ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে রেললাইনে...

ঈদগড়ে পাহাড়ি ঢলের স্রোতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে মো. সাজেদ (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (৮ জুলাই)...

চট্টগ্রামের পাঁচলাইশ চশমা পাহাড় ও জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এবং চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন চশমা পাহাড় এলাকায় পাহাড়ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে...

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধসে শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে একটি মাদ্রাসায় পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৭ জনই ওই...