বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

প্রতীক বরাদ্দ না নিয়ে প্রচারণা, জরিমানা গুণলেন আ.লীগের প্রার্থী !

বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. শামসুল হক প্রতীক বরাদ্দ না নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোয় অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ অর্থদন্ড দেন।

এছাড়া মোটর সাইকেলের শোডাউন দেওয়ায় উপজেলার করলডেঙ্গা ইউপির আওয়ামী লীগের প্রার্থী মনসুর আহাম্মদ বাবুলকে ও দেয়ালে পোস্টার সাঁটানোর দায়ে সারোয়াতলী ইউনিয়নের দুই সাধারণ সদস্য প্রার্থীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আকতার বলেন, চরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল আলমকে প্রতীক বরাদ্দের আগে প্রচারণা করায়, আহলা করলডেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মনছুর আহাম্মদ বাবুল মোটর সাইকেল শোডাউন করায় ও সারোয়াতলীতে দুই সাধারণ সদস্য প্রার্থীকে দেওয়ালে পোস্টার সাঁটানোর দায়ে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে সাংসদকে নির্বাচনী এলাকা ত্যাগ করার জন্য নির্বাচন কমিশন চিঠি দিলেও তা উপেক্ষা করে নিজ এলাকায় অবস্থান করেছেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ। তিনি চরণদ্বীপ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের মুক্তিযোদ্ধা মো. আবদুল লতিফের বাড়ীতে এক বৈঠকে অংশ নেন। পরে সাড়ে ১১ টার দিকে সাংসদ উপজেলা সদরের গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে হল রুমে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন। বিকেলে তিনি উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত বিজ্ঞান মেলার সমাপনীতে বক্তব্য রাখেন।

গত ২৫ ডিসেম্বর শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে সাংসদকে অবিলম্বে এলাকা ত্যাগ করার জন্য অনুরোধ জানানো হয়। এর আগে সাংসদ মোছলেম উদ্দিন আহমদ আচরণ বিধি না মেনে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর ব্যানারে উপজেলার পোপাদিয়া, শাকপুরা, কড়লডেঙ্গা, আমুচিয়া ও সারোয়াতলীতে ইউপি নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, এলাকা ত্যাগ করার জন্য ইসির নির্দেশনার চিঠি তাঁর কাছে গত শনিবার পৌঁছানো হয়েছে। এরপরও সাংসদের এলাকায় অবস্থান নেওয়া বিধি পরিপন্থি। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টানা বর্ষণে চকরিয়ার বরইতলীতে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল দুইজনের

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় টানা ভারী...

পানিতে ডুবে থাকা চট্টগ্রাম-দোহাজারী ৪৭ কি.মি. রেলপথ ৫ ফুট উঁচু করা হবে

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের ষোলশহর-জান আলী হাট সেকশনের বিভিন্ন স্থানে কোথাও...

ঈদগড়ে পাহাড়ি ঢলের স্রোতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে ভেসে...

প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে...

চট্টগ্রামের পাঁচলাইশ চশমা পাহাড় ও জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এবং চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ...

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধসে শিক্ষকসহ ৮ শিক্ষার্থী নিহত

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে...

আরও পড়ুন

টানা বর্ষণে চকরিয়ার বরইতলীতে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল দুইজনের

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ধসে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ...

পানিতে ডুবে থাকা চট্টগ্রাম-দোহাজারী ৪৭ কি.মি. রেলপথ ৫ ফুট উঁচু করা হবে

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের ষোলশহর-জান আলী হাট সেকশনের বিভিন্ন স্থানে কোথাও কোথাও লাইন ১-২ ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে রেললাইনে...

ঈদগড়ে পাহাড়ি ঢলের স্রোতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে মো. সাজেদ (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার (৮ জুলাই)...

চট্টগ্রামের পাঁচলাইশ চশমা পাহাড় ও জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এবং চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন চশমা পাহাড় এলাকায় পাহাড়ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে...