বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ফেসবুকে পোস্ট দিয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট দিয়ে মিরসরাইয়ে নাহেরপুর উচ্চ বিদ্যালয়ের এক স্কুল শিক্ষার্থী আব্দুল আউয়াল বাকের (১৭) আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করেন বাকের। সেই ওই স্কুলের দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বাকের উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পরাগলপুর এলাকার আশরাফ আলী সওদাগর বাড়ীর আলমগীর হোসেনের ছেলে। ৩ বোন ২ ভাইয়ের মধ্যে সবার ছোট বাকের।

বাকেরের বড় বোন আরবের নেছা আনিকা বলেন, আমার ভাইয়ের সাথে তার স্কুলের একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। ঐ মেয়েকে নিয়ে ১/২ দিন আগে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ঘুরতে গিয়েছিল। বিষয়টি মেয়ের ভাই এবং বন্ধুরা দেখে ফেলে। গতকালকে যখন আবার দেখা করতে যায় মেয়ের ভাই এবং বন্ধুরা মিলে তাকে মারধর করে এবং মেয়েটি বলে আমি তাকে চিনি না। সে অভিমান থেকে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করে।

জোরারগঞ্জ থানার এসআই মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে সকাল সকাল ১১ টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং লাশের ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ'- এই প্রতিপাদ্যকে সামনে...

বোয়ালখালীতে পাহাড়ি ঢলে যুবক নিখোঁজ

চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ি ঢলে তলিয়ে গিয়ে মো. দিদার আলম...

টানা ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরীতে ভয়াবহ বন্যার শঙ্কা

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি...

টানা বর্ষণে চকরিয়ার বরইতলীতে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল দুইজনের

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় টানা ভারী...

পানিতে ডুবে থাকা চট্টগ্রাম-দোহাজারী ৪৭ কি.মি. রেলপথ ৫ ফুট উঁচু করা হবে

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের ষোলশহর-জান আলী হাট সেকশনের বিভিন্ন স্থানে কোথাও...

ঈদগড়ে পাহাড়ি ঢলের স্রোতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে ভেসে...

আরও পড়ুন

বোয়ালখালীতে পাহাড়ি ঢলে যুবক নিখোঁজ

চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ি ঢলে তলিয়ে গিয়ে মো. দিদার আলম হৃদয় (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ...

টানা ভারী বর্ষণে চকরিয়া-মাতামুহুরীতে ভয়াবহ বন্যার শঙ্কা

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। নদ-নদীর পানি...

টানা বর্ষণে চকরিয়ার বরইতলীতে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল দুইজনের

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ধসে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ...

পানিতে ডুবে থাকা চট্টগ্রাম-দোহাজারী ৪৭ কি.মি. রেলপথ ৫ ফুট উঁচু করা হবে

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের ষোলশহর-জান আলী হাট সেকশনের বিভিন্ন স্থানে কোথাও কোথাও লাইন ১-২ ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে রেললাইনে...