শনিবার, ৮ আগস্ট ২০২৬

বান্দরবানে নদীতে ডুবে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

মোঃশহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছার বাদুরা ঝর্না এলাকায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে মারিয়া ইসলাম নামে এক পর্যটক মারা গেছে এবং ২ পর্যটক এখনও নিখোজ রয়েছে।

স্থানীয়দের সুত্রে জানাযায় ২৪শে ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টার দিকে এই দুর্ঘটনা সংগঠিত হয়েছে।

ঢাকার নারায়ণ গঞ্জ থেকে ২২শে ডিসেম্বর বেড়াতে আসা একই পরিবারের ১০ জন পর্যটক ২৪শে ডিসেম্বর শুক্রবার ১২ টার দিকে নৌকা নিয়ে সাঙ্গু নদীতে ভ্রমনের উদ্দেশ্যে রোয়াংছড়ি উপজেলার তারাছার বাদুরা ঝর্না এলাকায় সাঙ্গু নদীতে
গোসল করতে নামে।

একই পরীবারের দশ জন সদস্যরা হলেন ১।শেখ মুছাইয়াত তানিশ(১৮),২।মুয়াজ রহমান(২১),৩।আহনাফ আকিম(২২),৪।মারিয়াম আদনান(১৯),৫।খাদিজা মেহরিন(২১),৬।মারিয়া ইসলাম(১৯),৭।মোঃ শামীম(৪৪),৮।নাফি রহমান(২৫),৯।সানিয়া ইকরা(২৪),১০।মীম(২৪)।

এদের মধ্যে মারিয়া ইসলাম(১৯) মৃত্যু বরন করে এবং আহনাফ আকিম ও মারিয়াম আদনান নামে পরীবারের ২ জন সদস্য এখনো নিখোঁজ আছে।

পারীবারিক সুত্রে জানাজায় পরিবারের ছোট ভাই তানিশ স্রোতের পানিতে ভেসে গভীর কুমে পড়ে যায় সে চিৎকার দিলে অন্য ভাই বোনেরা তাকে বাঁচাতে গেলে ৫ জন পানির স্রোতে ভেসে যায় এসময় ৩ জন কে উদ্ধার করে স্থানীয়রা এরমধ্যে মারিয়া ইসলামের অবস্থা গুরতর হলে তাকে সদর হাসপাতালে নিয়ে আসার পর সে মারা যায়। জেলা টুরিস্ট পুলিশ এর উপ-পুলিশ পরিদর্শক মোঃ এরশাদ হোসেন জানান নদীর স্রোতের পানিতে যারা ভেসে গিয়েছেন তাদের সন্ধানে ফায়ার সার্ভিস ও টুরিস্ট পুলিশ এর পক্ষ থেকে উদ্ধার অভিযান চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...