শনিবার, ১১ জুলাই ২০২৬

কর্ণফুলীতে ছুরিকাঘাতে ব্যবসায়ী হত্যা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের কর্ণফুলীতে ছেলের সামনে জাহাঙ্গীর আলম (৪৬) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মামলার প্রধান আসামি মো. রুবেল ও তার ভাই মোহাম্মদ ইয়াসিন। তারা কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার নাছির উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল। তিনি বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আলমকে হত্যার কথা স্বীকার করেছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, ১০ ডিসেম্বর চট্টগ্রামের কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকায় অটোরিকশার ভাড়া নিয়ে ভিকটিম জাহাঙ্গীর আলমের সঙ্গে সিএনজিচালক মো. ইয়াছিনের কাটাকাটি হয়। এক পর্যায়ে সিএনজিচালক মো. ইয়াছিন লোকজন নিয়ে আসার জন্য তার ভাই মো. রুবেলকে ফোন করে। রুবেল ও তার সহযোগীরা ঘটনাস্থলে এসে ছেলে মো. জানে আলমের সামনে পিতা জাহাঙ্গীর আলমকে ছুরিকাঘাত করে।

পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর মারা যান জাহাঙ্গীর। এ ঘটনায় জাহাঙ্গীরের স্ত্রী মোছা. নুরতাজ বেগম বাদী হয়ে চট্টগ্রামের কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ চপল বলেন, মামলা দায়েরের পর থেকেই র‌্যাব আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জানতে পারি, আসামিরা ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় অবস্থান করছে।

ওই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকায় র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করে। আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‘হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা...

আর্জেন্টিনার সেমিতে উঠার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিকে নাকি বলা হয় সিটি অব সকার।...

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কোনো কমতি নেই: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন...

পেকুয়ায় বন্যাকবলিত মানুষের পাশে জরুরি ত্রাণ নিয়ে জেলা প্রশাসক আব্দুল মান্নান

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের...

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, চালকসহ আহত ১০

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের...

আরও পড়ুন

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু মো. সাজেদুল ইসলামের (১২) মরদেহ চার দিন পর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া এলাকার ঈদগাঁও খাল...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে।...

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কোনো কমতি নেই: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, সরকার অত্যন্ত গভীর ভাবে দূর্যোগ মোকাবেলার চেষ্টা করছে। দুর্গত মানুষদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়ন করা...

পেকুয়ায় বন্যাকবলিত মানুষের পাশে জরুরি ত্রাণ নিয়ে জেলা প্রশাসক আব্দুল মান্নান

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সরেজমিনে পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান।শনিবার (১১...