শনিবার, ১১ জুলাই ২০২৬

কাশিয়াইশ ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি:

পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের নয়াহাটে নৌকার প্রার্থী আবুল কাসেম এবং আনারসের প্রার্থী মোহাম্মদ কাইছের অনুসারীদের মধ্যে আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় দফায় দফায় সংঘর্ষ হয়।

এসময় নৌকা এবং আনারসের নির্বাচনী ক্যাম্পে ভাংচুর চালানো হয়। রাস্তার দুপাশে এসময় ইট-পাথর নিক্ষেপ করা হয়।

আনারস প্রার্থীর ক্যাম্পের সামনে এসময় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা, ভাংচুর করা হয় দুইটি মোটর সাইকেল ও একটি প্রাইভেট কার।

এসময় ব্যবসায়ীরা আতংকিত হয়ে দোকানপাট বন্ধ করে দেন। বন্ধ হয়ে যায় দুপাশে গাড়ি চলাচল। পরে পটিয়া থানার ওসি রেজাউল করিমের নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুইজন মাথায় আঘাত পেয়েছে।

ওসি রেজাউল করিম মজুমদার বলেন, সংঘর্ষের খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে হাজির হই। প্রকৃত ঘটনা উদঘাটন করে দ্রুতই আমরা ব্যবস্থা নিব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা...

আর্জেন্টিনার সেমিতে উঠার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিকে নাকি বলা হয় সিটি অব সকার।...

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কোনো কমতি নেই: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন...

পেকুয়ায় বন্যাকবলিত মানুষের পাশে জরুরি ত্রাণ নিয়ে জেলা প্রশাসক আব্দুল মান্নান

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের...

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, চালকসহ আহত ১০

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের...

আরও পড়ুন

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু মো. সাজেদুল ইসলামের (১২) মরদেহ চার দিন পর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া এলাকার ঈদগাঁও খাল...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে।...

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কোনো কমতি নেই: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, সরকার অত্যন্ত গভীর ভাবে দূর্যোগ মোকাবেলার চেষ্টা করছে। দুর্গত মানুষদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়ন করা...

পেকুয়ায় বন্যাকবলিত মানুষের পাশে জরুরি ত্রাণ নিয়ে জেলা প্রশাসক আব্দুল মান্নান

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সরেজমিনে পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান।শনিবার (১১...