শনিবার, ১১ জুলাই ২০২৬

করোনার অভিঘাতেও যেভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও করোনার ভয়াবহ আঘাত আসতো। কিন্তু আমরা দ্রুততার সঙ্গে ঝুঁকিপূর্ণ মানুষ ও ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। যে কারণে মহামারির নেতিবাচক প্রভাব বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় অনেক কম।

আন্তর্জাতিক গণমাধ্যম ‘ফরচুন’এ প্রকাশিত এক কমেন্টারিতে এভাবেই করোনা মোকাবিলায় তার সরকারের নেয়া নানা পদক্ষেপের বিষয়ে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রাম নিউজ-এর পাঠকদের জন্য প্রতিবেদনটি তুলে ধরা হলো-

করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের দৃষ্টিভঙ্গি ছিল জীবন এবং জীবিকার ভারসাম্য বজায় রাখা, সর্বপ্রথমে মানুষের চাহিদার দিকে মনোনিবেশ করা এবং তারপর উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহায়তা করা। আগে বিদ্যমান সামাজিক কর্মসূচি ও জরুরি সহায়তার সংমিশ্রণ দেশকে মহামারি মোকাবিলায় সাহায্য করেছে বলেও জানান তিনি।

গত বছর মহামারির শুরুতে সরকার অতিদরিদ্র, প্রতিবন্ধী, বয়স্ক, অভিবাসী ও দরিদ্র নারীদের ত্রাণ দিয়েছে। প্রায় ৪০ মিলিয়ন মানুষকে নগদ ও অন্যান্য ধরনের সহায়তা দেয়া হয়েছে। আমরা ভ্যাকসিন ও অন্যান্য জরুরি ব্যবস্থার জন্য অতিরিক্ত কয়েক বিলিয়ন ডলার খরচ করেছি।

এক দশক আগে শুরু হওয়া অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে চেয়েছি। সরকার ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও তাদের কর্মীদের সহায়তাকে অগ্রাধিকার দিয়েছে। আমরা ক্ষুদ্র-ব্যবসায়িক উদ্যোক্তাদের, বিশেষ করে নারী ও কৃষকদের স্বল্প সুদে ঋণ দিয়েছি। পর্যটন এবং আতিথেয়তা শিল্পে কর্মীদের অর্থ প্রদানের জন্য অনুকূল শর্তে সরকারি ঋণও দেয়া হয়, যারা লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণের শঙ্কা নিয়ে প্রতিবেদনে তিনি উল্লেখ করেন- আর যাই হোক না কেন, আমরা যা কিছু করি তার মূলে থাকে মানুষ। ‘কেউ ক্ষুধার্ত হবে না’ নামে একটি নীতি চালু করেছে সরকার। যা প্রায় ১৭ মিলিয়ন পরিবারকে ভাত, শিশুখাদ্য ও নগদ অর্থ প্রদান করেছে। আমরা বয়স্ক, প্রতিবন্ধী এবং নিঃস্ব মহিলাদের জন্য অর্থ সহায়তার লক্ষ্য নির্ধারণ করেছি।

মহামারির সময়ের গৃহীত পদক্ষেপ নিয়ে শেখ হাসিনা বলেন, মহামারিতে অন্যান্য দেশের মতো বাংলাদেশও সামাজিক দূরত্ব বজায় রাখার নীতি প্রবর্তন করেছে। গত বছরের মার্চের শেষ থেকে জুনের শুরু পর্যন্ত ৬৬ দিনের সরকারি ছুটি কার্যকর করা হয়েছে। এতে শিল্প উৎপাদন কমে গেছে। ছোট ও মাঝারি আকারের অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে। বিশ্বব্যাপী লকডাউন পণ্য চাহিদা হ্রাস করেছে এবং আমাদের সমগ্র অর্থনীতিকে ধাক্কা দিয়েছে। এতোকিছুর পরেও আমরা কখনই নিজেদের উপর বিশ্বাস হারাইনি। আমাদের মানুষের জন্য বিনিয়োগ অব্যাহত রেখেছি। আমরা করোনা পরীক্ষার বহুবিধ সুবিধা স্থাপন করেছি। সারা দেশের হাসপাতালে আইসোলেশন সুবিধা স্থাপন করা হয়েছে। এছাড়াও আমরা ৬ হাজার ২০০ ডাক্তার, ১০ হাজার নার্স ও ৩ হাজার অন্যান্য প্রধান চিকিৎসাকর্মী নিয়োগ করা হয়েছে।

জাতির পিতা ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণে আমরা গৃহহীনদের জন্য ঘর নির্মাণের একটি কর্মসূচি সম্প্রসারিত করেছি মহামারির আগেই। এর ফলে অনেক গৃহহীন নিজের ঘর পেয়েছে। কর্মসূচিটি রোগের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে ব্যাপক অবদান রেখেছে।

বর্তমান সরকার ছোট ব্যবসা ও তাদের কর্মীদের সহায়তার ব্যাপারটিকে অগ্রাধিকার দিয়েছে। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তা, বিশেষ করে নারী ও কৃষকদের স্বল্প সুদে ঋণ দিয়েছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা...

আর্জেন্টিনার সেমিতে উঠার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিকে নাকি বলা হয় সিটি অব সকার।...

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কোনো কমতি নেই: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন...

পেকুয়ায় বন্যাকবলিত মানুষের পাশে জরুরি ত্রাণ নিয়ে জেলা প্রশাসক আব্দুল মান্নান

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের...

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, চালকসহ আহত ১০

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের...

আরও পড়ুন

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু মো. সাজেদুল ইসলামের (১২) মরদেহ চার দিন পর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া এলাকার ঈদগাঁও খাল...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে।...

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কোনো কমতি নেই: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, সরকার অত্যন্ত গভীর ভাবে দূর্যোগ মোকাবেলার চেষ্টা করছে। দুর্গত মানুষদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়ন করা...

পেকুয়ায় বন্যাকবলিত মানুষের পাশে জরুরি ত্রাণ নিয়ে জেলা প্রশাসক আব্দুল মান্নান

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সরেজমিনে পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান।শনিবার (১১...