রবিবার, ১২ জুলাই ২০২৬

মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে জেলার চার পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং শুভেচ্ছা স্মারক দেয়া হয়েছে।

আজ শুক্রবার দুপুরে জেলা পুলিশ লাইন্সর ড্রিলশেড হলে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন, এডিশনাল ডিআইজি ও এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট আওরঙ্গজেব মাহবুব।

পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় একাত্তরের রণাঙ্গনে সাহসী অবদানের স্বীকৃতিস্বরুপ পুলিশ বীর সদস্য যথাক্রমে এএসআই ভুপেন ত্রিপুরা, কনস্টেবল নুরুল ইসলাম, কনস্টেবল কাবিল মিয়া এবং কনস্টেবল অংকিউ মগকে ফুল, নগদ অর্থ এবং পরিধেয় দিয়ে সম্মান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, একাত্তরের ২৫ মার্চ কালো রাত্রিতে পাকিস্তানি হায়েনা প্রথম হামলা করে রাজারবাগ পুলিশ লাইনে। নিরীহ পুলিশ সদস্যদের রক্তরঞ্জিত পথ বেয়ে হামলা করা হয় ইপিআর-এ। দেশের মুক্তি সংগ্রামে জাতির জনক বঙ্গবন্ধুর যুদ্ধ প্রস্তুতির ঘোষণা সারাদেশে পুলিশের কর্মকর্তা-কর্মচারিরাই সারাদেশে ছড়ি দিয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে এডিশনালা ডিআইজি আওরঙ্গজেব মাহবুব বলেন, পঁচাত্তরের পনের আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যার সময় প্রাণ দেন প্রতিবাদী পুলিশ সদস্য সিদ্দিকুর রহমান। তাই একাত্তরের রণাঙ্গনে পুলিশ বাহিনীর এই ত্যাগ-উৎসর্গ কখনো হারিয়ে যাবার নয়। বরং মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমার সঞ্চালনায় সম্পন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)এর সভাপতি প্রদীপ চৌধুরী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত।

এসময় মঞ্চে অতিথি হিশেবে অতি: পুলিশ সুপার কে. এম. এইচ. এরশাদ, এ. এস. পি. (ডিএসবি) চৌধুরী মো: তানভীর, সদর থানার ওসি মুহাম্মদ রশিদ এবং ডিআইআইও (ওয়ান) আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লামায় পাহাড়ধসে নিহত পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা তুলে দিলেন সাচিং প্রু জেরী

বান্দরবান সাম্প্রতিক সময়ে টানা পাঁচ দিনের বৃষ্টিপাতের কারনে জেলা...

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের...

বোয়ালখালীতে বসতঘর থেকে পদ্ম গোখরা সাপ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের...

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু...

আরও পড়ুন

টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলীকদম, দুর্গতদের পাশে ৫৭ বিজিবি

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের ঝুঁকিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বান্দরবানের সীমান্ত উপজেলা আলীকদম। মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নিম্নাঞ্চল...

নাইক্ষ্যংছড়িতে বন্যাদুর্গতদের পাশে এমপি সাচিং প্রু জেরী

সপ্তাহজুড়ে টানা ভারী বর্ষণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র...

চারদিন পর ঈদগাঁও খালে মিলল শিশু সাজেদুলের মরদেহ

কক্সবাজারের ঈদগড় ইউনিয়নে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া শিশু মো. সাজেদুল ইসলামের (১২) মরদেহ চার দিন পর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া এলাকার ঈদগাঁও খাল...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে।...