সোমবার, ১৩ জুলাই ২০২৬

বাংলাদেশ-ভারতের সুসম্পর্ক জরুরি: রামনাথকে শেখ হাসিনা

ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কাউকে সংখ্যালঘু হিসেবে দেখে না, এখানে সব নাগরিকের সমান অধিকার।

ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বুধবার বিকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের এই অবস্থানের কথা তুলে ধরেন।

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারতের সম্পর্কের ওপর জোর দিয়ে বলেন, এ অঞ্চলে স্থিতিশীলতার জন্য বাংলাদেশ-ভারতের মধ্যে সুসম্পর্ক জরুরি।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রপতির বৈঠক শুরু হয়। তারা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বুধবার সকালে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন ভারতের রাষ্ট্রপতি। তার এ সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় ইস্যুগুলো নিয়ে খোলামেলা আলোচনা হবে বলে আগেই জানিয়ে রেখেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান কোবিন্দ। বিমানবন্দরে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এ সময় ভারতের রাষ্ট্রপতিকে বিমানবন্দরে গার্ড অব অনার প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী...

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায়...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি...

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

আলীকদমে বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায়...

আরও পড়ুন

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায় সেই লক্ষ্যে বারৈয়াঢালা ও সৈয়দপুর ইউনিয়নে গত একসপ্তাহের টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় দূর্গত ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে পাশে দাড়িয়েছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)...

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড (বান্দরবান রিজিয়ন)।গত...