সোমবার, ২৫ মে ২০২৬

বিএনপি-জামায়াত ২৬ হাজার আ.লীগ নেতাকর্মীকে হত্যা করেছে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ষড়যন্ত্রকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানীতে তিনি বেঁচে আছেন। তাদের বিষদাঁত উপড়ে ফেলা হবে, আমাদের প্রাণের নেত্রীকে হত্যার চেষ্টাকারীদেরকে আমরা প্রতিহত করব।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে কুমিল্লার মুরাদনগরে নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা উত্তর জেলা আ.লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, তৃণমূল আ.লীগের নেতাকর্মীরাই আমাদের প্রাণ। এ দেশে বিএনপি-জামায়াত চক্রের সকল ষড়যন্ত্র তৃণমূল নেতাকর্মীরাই প্রতিহত করবে।বিএনপি-জামায়াত সরকারের আমলে আ.লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।

মাহবুব উল আলম আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আ.লীগ দেশে এখন সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী। বিশ্ব বাংলাদেশকে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নামেই চিনে।

কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সভাপতি ম. রুহুল আমীনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি, কেন্দ্রীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব) সুবীদ আলী ভুইয়া, কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আ্যরমা দত্ত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন...

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক...

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট আজ আদালতে দেওয়া হবে এবং...

আরও পড়ুন

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট আজ আদালতে দেওয়া হবে এবং সাত-আট কার্যদিবসের মধ্যেই বিচারকাজ শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই অপরাধ...

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে

চট্টগ্রামে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি এবং জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবারের ঈদুল আযহার প্রধান ঈদ জামাত চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৮টায়...

চট্টগ্রাম চেম্বার নির্বাচন: পূর্ণ প্যানেলে জয়ী ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ১২ বছরেরও বেশি সময় পর সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করেছেন ব্যবসায়ীরা। শনিবার (২৩ মে) নগরীর আগ্রাবাদস্থ...

চট্টগ্রামে নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু করলেন ডিসি জাহিদ

ঈদুল আজহাকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে দেশের ইতিহাসে...