সোমবার, ১৩ জুলাই ২০২৬

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল

ফারুক হোসেন, মাটিরাঙ্গা:  শ্রদ্ধা আর ভালোবাসায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ স্মরণ করল জাতীর শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবিদের।

জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, দলীয় ও কালো পতাকা উত্তোলন, শহীদ বুদ্ধিজীবীদের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ ও স্বরণ সভার মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করেছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

মঙ্গলবার সকালে স্থানীয় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে স্বরণ সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত স্বরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মোঃ হারুন মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি বাবুল আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি তসলিম উদ্দিন রুবেল, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহম্মেদ, পৌর ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক রাজ প্রমুখ।

স্বরণ সভায় বক্তারা বলেন, পশ্চিম পাকিস্তানীরা যখন বুঝতে পেরেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের নেতৃত্বে বাঙ্গালী জাতি স্বাধীনতার দ্বারপ্রান্তে পৌছেছে ঠিক তখনই স্বাধীনতা বিরোধী পাকিস্তানীরা এদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করার জন্য ১৪ ডিসেম্বরকে বেছে নেয়।

এবং তাদের সে পরিকল্পনা অনুযায়ী বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। তারা বলেন, বাংলাদেশের পবিত্র মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার শেষ হলেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিরণ জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে দলীয় কার্যালয়ের সামনে প্রতিস্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান‘র প্রতিকৃতি ও শহীদ বুদ্ধিজীবীদের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন আওয়ামী নেতাকর্মীরা। এসময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী...

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায়...

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি...

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

আলীকদমে বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায়...

আরও পড়ুন

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় দূর্গত ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে পাশে দাড়িয়েছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)...

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড (বান্দরবান রিজিয়ন)।গত...

আলীকদমে বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ গোদা লগ কাঠসহ একটি মালবাহী ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে...